এক্সপ্লোর

Joe Root Test Runs: টেস্টে দশ হাজারির ক্লাবে রুট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ইংল্য়ান্ডের

ENG vs NZ: লর্ডস টেস্টে শতরান হাঁকিয়ে দলকে জেতালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। শুধু তাইই নয়। রেকর্ডও গড়লেন। টেস্টে ১০ হাজার রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক।

লন্ডন: নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যর্থতার দায় কাঁধে নিয়ে। দল হারছিল। তিনি নিজেও ফর্মে ছিলেন না। কিন্তু শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে ফিরতেই জ্বলে উঠলেন জো রুট। নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে লর্ডস টেস্টে শতরান হাঁকিয়ে দলকে জেতালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। শুধু তাইই নয়। রেকর্ডও গড়লেন। টেস্টে ১০ হাজার রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। রান তাড়া করতে নেমে ১১৫ রানে অপরাজিত থাকলেন রুট। স্যার অ্য়ালেস্টার কুকের পর দ্বিতীয় ইংরেজ ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক হলেন জো রুট (Joe Root)। 

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জিততে শেষ দিনে ইংল্য়ান্ডের দরকার ছিল ৬১ রান। অন্যদিকে কিউয়িদের দরকার ছিল ৫ উইকেট। ২৭৭ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৫ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। এদিন সকালে বেন ফোকসের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন রুট। ফোকসও শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থেকে যান। 

একটা সময় ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্য়ান্ড। সেখান থেকেই প্রথমে অধিনায়ক বেন স্টোকস ও পরে বেন ফোকসের সঙ্গে জুটি বেঁধে ম্যাচে ইংল্য়ান্ডকে জয় এনে দেন রুট। এই জয় ব্রেন্ডন ম্যাকালামের আন্তর্জাতিক ক্রিকেট দলের কোচ হিসেবে প্রথম জয়। অন্য়দিকে টেস্ট চ্য়াম্পিয়নশিপে টানা ৭ ম্য়াচ জয়ের পর এই প্রথম হারের মুখ দেখতে হল কিউয়িদের।

কুক টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ৩১ বছর ১৫৭ দিন বয়সে। কাকতালীয়ভাবে রুটও ঠিক সেই একই বয়সে এই মাইলস্টোন স্পর্শ করলেন। বিশ্ব ক্রিকেটে ১৪ তম প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

ম্যাচের পর রুট বলছেন, ''দারুণ অনুভূতি। অনেকদিন পরে ইংল্যান্ড টেস্টে জয় পেল। এই ধারাবাহিকতাটাই আমাদের ধরে রাখতে হবে। দর্শকরা সবসময় আমাদের পাশে রয়েছেন, আজকের ছবিটা দেখলেই তা বােঝা যাবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget