এক্সপ্লোর

IND vs ENG: ২৪৬ রানের পুঁজি নিয়ে দুরন্ত জয়, দুই তারকাকে প্রশংসায় ভরালেন জস বাটলার

Jos Buttler: অল্প রানের পুঁজি নিয়ে ভারতকে দ্বিতীয় ওয়ান ডেতে মাত দেওয়ার পর দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা প্রভাবিত করেছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে।

লন্ডন : প্রথম ওয়ান ডে-তে ভারতের হাতে বিধ্বস্ত হওয়ার পর, দুরন্তভাবে সিরিজে প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে-তে টিম ইন্ডিয়াকে ১০০ রানে হারিয়েছে জস বাটলারের (Jos Buttler) নেতৃত্বাধীন দল। দলের এই জয়ে স্বাভাবিকভাবেই বাটলারের মুখে হাসি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে যুজবেন্দ্র চাহালের স্পিনজালে ফেঁসে মাত্র ১৪৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে সপ্তম উইকেটে ৬২ রানের পার্টনারশিপ গড়ে দলকে ২০০-র গণ্ডি পার করান মঈন আলি (Moeen Ali) ও ডেভিড উইলি। মঈন ৪৭ ও উইলি ৪১ রান করেন। এই পার্টনারশিপের জোরেই ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৪৬ রান করে। বাটলারের দল লড়াই করার রশদ পায়। ম্যাচ জিতে এই দুই তারকাকে প্রশংসায় ভরালেন ইংল্যান্ড অধিনায়ক।

মঈন-উইলির প্রশংসা

তিনি বলেন, 'আমরা আজ একদমই ভাল ব্যাটিং করতে পারিনি। তবে তা সত্ত্বেও লড়াই করার মতো একটা রানে পৌঁছতে পেরেছি। আমরা ম্যাচের মধ্যে সবসময়, সব পরিস্থিতিতে ইতিবাচক ছিলাম। এটাই তো আমাদের দলে বিশেষত্ব। ডেভিড উইলি এবং মঈন আলি একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে।'

টপলেতে মুগ্ধ বাটলার

ব্যাট হাতে ২৪৭ রান একেবারেই আহামরি লক্ষ্য ছিল না। তবে রিস টপলে (Reece Topley) ইংল্যান্ডের হয়ে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সটা করেন এই ম্যাচে। মাত্র ২৪ রান খরচ করে ছয় উইকেট তুলে নেন তিনি। টপলের আগুনে বোলিংয়েই রোহিত শর্মা, শিখর ধবনরা সব একে একে সাজঘরে ফেরেন। দীর্ঘকায় পেসারের প্রশংসায় তো একেবারে পঞ্চমুখ বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'আমাদের ম্যাচ জিততে শুরুতেই দ্রুত উইকেট নিয়ে ওদের চাপে ফেলে দেওয়ার দরকার ছিল। ও (টপলে) দারুণ বল করেছে। এই বিশেষ দিনে জয়টা পাওয়ায় বেশ খুশি। এই দল বহুদিন ধরেই নিজেদের দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে এসেছে এবং আজও দিয়েছে।' দাবি বাটলারের।

আরও পড়ুন: পিচ বুঝতে ভুল হয়েছে, দ্বিতীয় ওয়ান ডে হেরে 'স্বীকারোক্তি' রোহিতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Spain Vs Belgium: ৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?
৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget