এক্সপ্লোর

Rohit Sharma: পিচ বুঝতে ভুল হয়েছে, দ্বিতীয় ওয়ান ডে হেরে 'স্বীকারোক্তি' রোহিতের

Indian Captain Rohit Sharma: ইংল্যান্ডের হয়ে সপ্তম উইকেটে মঈন আলি এবং ডেভিড উইলি ৬২ রানের পার্টনারশিপ যোগ করেন। এই পার্টনারশিপটা দ্রুত ভাঙতে না পারায় আফসোস রোহিতের গলায়।

লন্ডন : ওভালে প্রথম ওয়ান ডে-তে ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতেছিল। তবে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান (India vs England, 2nd ODI) ডে ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। লর্ডসের ময়দানে ১০০ রানের বড় ব্যবধানে হারতে হল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে।

প্রথম ম্যাচের মতো এদিনও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত। ফের একবার ভারতীয় বোলাররা রোহিতের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে মাত্র ২৪৬ রানেই গুটিয়ে দেয় ইংল্যান্ডকে। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও যশপ্রীত বুমরা চারটি করে উইকেট নেন। তবে ব্যাটিংয়ে ভরাডুবি। রিস টপলের ঘাতক বোলিংয়ে বিধ্বস্ত হয়ে ১৪৬ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

পিচ বোঝেননি রোহিত

ম্যাচ হেরে ভারতীয় অধিনায়ক মেনে নিচ্ছেন যে তাঁর পিচের চরিত্র বুঝতে একটু ভুল হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমরা বোলিংটা ভালই করেছিলাম, তবে ব্যাটিংটা ঠিক হয়নি। আমি ভেবেছিলাম পিচটা পরবর্তী সময়ে ব্যাটারদের জন্য অনুকূল হয়ে যাবে। তবে তেমনটা হয়নি। বোলারদের জন্য সবসময়ই সুবিধার ছিল।’

ইংল্যান্ডের হয়ে সপ্তম উইকেটে মঈন আলি এবং ডেভিড উইলি ৬২ রানের পার্টনারশিপ যোগ করেন। এই পার্টনারশিপটা দ্রুত ভাঙতে না পারার আফসোস রোহিতের গলায়। তবে তা সত্ত্বেও তিনি একবাক্যে মেনে নিচ্ছেন যে দলের ব্যাটিং পারফরম্যান্সই দলের হারের প্রধান কারণ।

টপ অর্ডারের বাড়তি দায়িত্ব

ভারতীয় বোলারদের ব্যাটিং করার অক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও, ‘হিটম্যান’ তা সোজা ব্যাটেই খেললেন। ‘হ্যাঁ, আমাদের ব্যাটিং লাইন আপের লেজটা একটু বেশিই বড়। তবে বহুদিন ধরেই তো পরিস্থিতি এমনই এবং আমরা সকলে সেটা জানিও। সমাধান হিসাবে বলব, অন্তত একজন টপ অর্ডার ব্যাটারকে শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ যতদূর সম্ভব নিয়ে যেতে হবে।’ দাবি রোহিতের।

 আরও পড়ুন: ইংরেজদের কাছে একশো রানে হারের ধাক্কা ভারতের, সিরিজের ফয়সালা হবে শেষ ম্যাচে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget