এক্সপ্লোর

লর্ডসে বিপর্যয়, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড অল আউট ৮৫ রানে

৩৭ বছরের মার্টাগই টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম আইরিশ বোলার। ঘটনাচক্রে, লর্ডস যাঁর হোমগ্রাউন্ডও

লন্ডন: বিশ্বজয়ের ঠিক দশদিনের মাথায় বিপর্যয় ইংল্যান্ডের। তাও আবার ঘরের মাঠে। লর্ডসে। ঠিক যেখানে নিউজিল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। মাত্র ৮৫ রানে অল আউট হয়ে গেলেন জো রুটরা। প্রতিপক্ষের নাম? আয়ার্ল্যান্ড! চারদিনের টেস্ট ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় তারা। আইরিশ পেসার টিম মার্টাগ এবং মার্ক অ্যাডেরের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। মাত্র ২৩.৪ ওভারে ৮৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দলের হয়ে জো ডেনলি সর্বোচ্চ ২৩ রান করেন। ওলি স্টোন ১৯ ও স্যাম কারান ১৮ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ রোরি বার্নস (৬), জেসন রয় (৫), অধিনায়ক জো রুট (২), জনি বেয়ারস্টো (০), মঈন আলি (০), ক্রিস ওকস (০), স্টুয়ার্ট ব্রড (৩)-রা। আইরিশ বোলারদের মধ্যে মার্টাগ মাত্র ১৩ রানে ৫ উইকেট নেন। তাঁর বোলিং পরিসংখ্যান ৯-২-১৩-৫! ৩২ রানে ৩ উইকেট অ্যাডেরের। ২ উইকেট বয়েড র‌্যানকিনের। ৩৭ বছরের মার্টাগই টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম আইরিশ বোলার। ঘটনাচক্রে, লর্ডস যাঁর হোমগ্রাউন্ডও। কারণ, মিডলসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন ডানহাতি জোরে বোলার। এই মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেই যিনি আকর্ষণের কেন্দ্রে। মার্টাগ নিজেও যেন ঘোরের মধ্যে আছেন। ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর তিনি বলেন, ‘গত দুঘণ্টায় কি ঘটে গেল সত্যি আমি নিশ্চিত নই। লর্ডসে খেলাটাই একটা স্বপ্ন। তার ওপর এই মাঠে পাঁচ উইকেটপ্রাপকদের তালিকায় নাম উঠে যাওয়া, সেই সঙ্গে সমস্ত বোলারদের ভাল বোলিং, প্রথম সেশনটা আমাদের দুর্দান্ত কাটল।’ গত তিন বছরে এটা নিয়ে তিনবার একটি সেশনের মধ্যে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর দেশের মাটিতে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর পেরিয়ে গিয়েছে আয়ার্ল্যান্ড। ২৮ ওভারের শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ১০৭/২।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC T20 Ranking: জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
Spain vs Argentina: স্পেন ১-০ গোলে হারাবে আর্জেন্তিনাকে, আগেই ঠিক ছিল? মার্তিনেজ়ের ভাইয়ের পোস্ট ঘিরে তোলপাড়
স্পেন ১-০ গোলে হারাবে আর্জেন্তিনাকে, আগেই ঠিক ছিল? মার্তিনেজ়ের ভাইয়ের পোস্ট ঘিরে তোলপাড়
IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget