এক্সপ্লোর

ECB Investigation: অ্যাশেজ হারের পর ভোর পর্যন্ত পানাহারের আসরে রুট, অ্যন্ডারসন, তদন্তে ইসিবি

Ashes 2021-22: এবারের অ্যাশেজের প্রথম তিনটি টেস্ট ম্যাচই হেরে যায় ইংল্যান্ড। এরপর চতুর্থ টেস্ট ম্যাচ ড্র করতে পারলেও, পঞ্চম টেস্টে ফের হেরে যায় ইংল্যান্ড। এরপর পানাহারে দেখা যায় কয়েকজন ক্রিকেটারকে।

লন্ডন: এবারের অ্যাশেজ ৪-০ ফলে জিতেছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট ম্যাচই শুধু ড্র করতে পেরেছে ইংল্যান্ড। বাকি সব টেস্টেই সহজ জয় পেয়েছে অসিরা। কিন্তু এরকম লজ্জাজনক হারের পরেও, হোবার্টে সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ড দলের কয়েকজন সদস্য পানাহারে যোগ দেন। ট্রেভিস হেড, নাথান লিঁয়, অ্যালেক্স কেরির সঙ্গে উল্লাসে মেতে উঠতে দেখা যায় জো রুট, জেমস অ্যান্ডারসনকে। তাঁদের হইহুল্লোড়ে হোটেলে থাকা অন্যান্য ব্যক্তিরা এতটাই বিরক্ত হন, তাঁরা পুলিশে খবর দিতে বাধ্য হন। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকাল ৬টা নাগাদ হোটলে পৌঁছয় পুলিশ। ক্রিকেটারদের নিজেদের ঘরে চলে যেতে বলেন পুলিশকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের উল্লাসের ভিডিও ভাইরাল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ঘটনার তদন্ত শুরু করেছে।

টাসমানিয়া পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মদ্যপরা অন্যদের বিরক্ত করছে, এই অভিযোগ পেয়ে সোমবার সকাল ৬টায় পুলিশকর্মীরা ক্রাউন প্লাজা হোবার্টে পৌঁছন। ওই হোটেলে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। ওই হোটেলে নিজেদের ঘরের বাইরে যাঁরা ছিলেন, তাঁদের ঘরে চলে যেতে বলা হয়। এই ঘটনায় পুলিশ আর কোনও ব্যবস্থা নেবে না।’

ইসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সোমবার ভোরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের কয়েকজন সদস্য হোবার্টের হোটেলে একসঙ্গে পানীয়ের আসরে বসেছিলেন। হোটেলের এক কর্মী অভিযোগ করেন, ক্রিকেটাররা এত হইহুল্লোড় করছেন, তিনি ঘুমোতে পারছেন না। এই অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। টাসমানিয়া পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ যখন ক্রিকেটারদের তাঁদের ঘরে চলে যেতে বলে, তখন তাঁরা ঘরে চলে যান। এই ঘটনার জন্য ইংল্যান্ড দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। ইসিবি এই ঘটনার তদন্ত করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget