এক্সপ্লোর

ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট, জেনে নিন, কখন, কীভাবে দেখা যাবে খেলা

ভারতীয় সময় অনুয়ায়ী বিকেল সাড়ে তিনটে থেকে শুরু খেলা। সরাসরি খেলা দেখা যাবে সোনি সিক্স ও সোনি সিক্স এইচডি চ্যানেলে। অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে সোনিলিভে।

সাউদাম্পটন: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য প্রায় চার মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই প্রথম ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন বেন স্টোকস। দর্শকশূন্য় মাঠে হবে খেলা। করোনার জেরে ক্রিকেটের অনেক নিয়মই বদলে গিয়েছে। ক্রিকেটাররা আর বল চকচকে রাখার জন্য মুখের লালা ব্যবহার করতে পারবেন না। কোনও ক্রিকেটার খেলা চলাকালীন করোনা আক্রান্ত বলে জানা গেলে, তাঁর পরিবর্ত ক্রিকেটারকে মাঠে নামানো যাবে। সব দলই একটি করে অতিরিক্ত ডিআরএস নেওয়ার সুযোগ পাবে। কারণ, এখন আন্তর্জাতিক উড়ানের সমস্যা থাকায় নিরপেক্ষ আম্পায়ারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। কম অভিজ্ঞ আম্পায়ার দিয়েই কাজ চালাতে হবে। তাই কোনও দল যাতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করার সুযোগ না পায়, তার জন্যই এই ব্যবস্থা করেছে আইসিসি। এর আগে ২০১৮-১৯ মরসুমে শেষবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দেশের মাটিতে সেই সিরিজ জিতেছিলেন ক্যারিবিয়ানরাই। তবে তাঁরা ১৯৮৮ সালের পর আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেননি। ফলে এবার জেসন হোল্ডারদের সামনে বড় পরীক্ষা। এই সিরিজের জন্য এক মাস আগেই ইংল্যান্ডে চলে এসেছেন ক্যারিবিয়ানরা। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি করোনা-পরবর্তী পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল তাঁদের সামনে। এবার শুরু আসল লড়াই। আজ থেকে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছ সাউদাম্পটনের রোজ বোলে। ভারতীয় সময় অনুয়ায়ী বিকেল সাড়ে তিনটে থেকে শুরু খেলা। সরাসরি খেলা দেখা যাবে সোনি সিক্স ও সোনি সিক্স এইচডি চ্যানেলে। অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে সোনিলিভে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget