এক্সপ্লোর

World Cup Updates: আজকের দিনেই ২ বছর আগে লর্ডসে উঠেছিল খেতাব, ফিরে দেখা মর্গ্যানদের বিশ্বজয়

আজ থেকে ঠিক ২ বছর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে খেলা গড়িয়েছিল। ওটাই ছিল ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়।

লন্ডন: ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে খেলা গড়িয়েছিল ২০১৯ সালে। আজ থেকে ঠিক ২ বছর আগে আজকের দিনেই এমন ঘটনার সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। এমনকী সুপার ওভারেও খেলার ফলাফল নির্ধারিত হয়নি। এরপর বাউন্ডারির নিরিখে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ওটাই ছিল ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়।

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। অন্যদিকে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। নিজেদের দেশের মাটিতে টুর্নামেন্টে হওয়ায় হট ফেভারিট তকমা নিয়েই ফাইনালে মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু নির্ধারিত ওভারে ২ দলই সমান রান করে। ম্যাচ টাই হওয়ার পর খেলা সুপার ওভারে গড়ায়।

এরপর ২ দলই নির্ধারিত সুপার ওভারে ১৫ রান করে। কিন্তু ম্যাচে নির্ধারিত ওভারে সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর জন্য চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। সেই ম্যাচে মোট ২৬টি বাউন্ডারি হাঁকিয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে কিউয়িরা সেই ম্যাচে ১৭টি বাউন্ডারি হাঁকায়। ২০১৫ সালের বিশ্বকাপেও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল নিউজিল্য়ান্ডকে। ফের একবার চার বছর বাদে ফাইনালে উঠেও অধরা মাধুরী অধরাই থেকে যায় কিউয়িদের। ২০১৫ সালে প্রাক্তন কিউয়ি তারকা ব্রেন্ডন ম্যাককুলামের নেতৃত্বে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড।

গত বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২৪১ রান তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। দলের হয়ে সর্বাধিক ৫৫ রানের ইনিংস খেলেন হেনরি নিকোলস। জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল তাঁদের। বেন স্টোকস সেই সময় ক্রিজে ছিলেন। তিনি দলকে জেতাতে না পারলেও ম্যাচ সুপার ওভারে নিয়ে যান।

এরপর সুপার ওভারেও আশ্চর্যজনকভাবে ২ দলেই সমসংখ্যক রান তোলে বোর্ডে। কিন্তু আইসিসির নতুন নিয়মে বাউন্ডারি বেশি মারার জন্য জয়ী ঘোষণা করা হয় মর্গ্যান বাহিনীকে। যদিও এই নিয়মের জন্য বেশ সমালোচনার মধ্যেও পড়তে হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। 

 

সেরা শিরোনাম

Kylian Mbappe: 'চড় মারা উচিত', প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যে তোলপাড়, 'ঘৃণ্য মহিলা', পাল্টা বললেন এমবাপে
'চড় মারা উচিত', প্যারাগুয়ের সেনেটরের মন্তব্যে তোলপাড়, 'ঘৃণ্য মহিলা', পাল্টা বললেন এমবাপে
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Gambhir On Samson: সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...
সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় বিতর্কের ঝড়, ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ অল আউট হয়ে গম্ভীর বললেন...

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget