এক্সপ্লোর

স্পেনকে ৫-২ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

কলকাতা: কলকাতায় ফের ব্রিটিশ শাসন। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দু’গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে স্পেনকে ৫-২ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল ফিলিপ ফডেনের। বাকি গোলগুলি করেন রিয়ান ব্রিউস্টার, মরগ্যান গিবস-হোয়াইট ও মার্ক গুয়েহি। স্পেনের হয়ে জোড়া গোল সের্জিও গোমেজ মার্টিনের। এ বছরেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও জিতল ব্রিটিশরা। একইসঙ্গে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের কাছে হারের বদলা নিল ইংল্যান্ড। কলকাতার ফুটবলপ্রেমীরা উত্তেজক লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতাকে ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ডের কোচ স্টিভ কুপার। আজ ম্যাচের শুরুটা ভালই করেছিল ইংল্যান্ড। কিন্তু ১০ মিনিটে গোমেজ প্রথম গোল করার পরেই ম্যাচে আধিপত্য বিস্তার করে স্পেন। ৩১ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান স্পেনের ১০ নম্বর জার্সিধারী। সেই সময় মনে হচ্ছিল, ইংল্যান্ড বোধহয় সেমিফাইনালে ব্রাজিলকে হারানোর পর আত্মতুষ্টির ফলে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু ইংল্যান্ডের যুব ফুটবলাররা সেই ধারণা ভুল প্রমাণ করে ম্যাচে ফেরেন। ৪৪ মিনিটে ব্যবধান কমান এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ব্রিউস্টার। প্রথমার্ধের শেষে ফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ইংল্যান্ডকে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায়। ৫৮ মিনিটে গোল করে সমতা ফেরান গিবস-হোয়াইট। ৬৯ মিনিটে দলকে এগিয়ে দেন ফডেন। ৮৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান গুয়েহি। ৮৮ মিনিটে ফের গোল করে স্পেনের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ফডেন।

সেরা শিরোনাম

IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget