এক্সপ্লোর

Euro Cup Updates: এরিকসেনের ঘটনা আমাদের ঐক্যবদ্ধ করেছে, শেষ চারে উঠে বললেন কাজার

এরিকসেন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও সেই ঘটনা আরও একতা বাড়িয়ে দিয়েছিল গোটা ডেনমার্ক দলের। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতে ইউরোর শেষ চারে ওঠার পর এমনই জানালেন দলের অধিনায়ক সাইমন কাজার।

বাকু: ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচেই আতঙ্ক তাড়া করেছিল ডেনমার্ককে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন। চিকিৎসক ও সতীর্থদের তৎপরতায় যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান এরিকসেন। সেই ম্যাচে ১-০ ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছিল ডেনমার্ককে।

এরিকসেন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও সেই ঘটনা আরেও একতা বাড়িয়ে দিয়েছিল গোটা ডেনমার্ক দলের। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠার পর এমনই জানালেন দলের অধিনায়ক সাইমন কাজার। তিনি বলেন, ‘সেদিনের ঘটনা আমাদের আরও বেশি করে একাত্ম করে দিয়েছিল। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রয়েছে। আমারা জানি আমাদের মধ্যে কেউ কোনও বিপদে পড়লে বাকিরা রয়েছে পাশে দাঁড়ানোর জন্য।’

ফিনল্যান্ড ম্যাচে এরিকসেনের ঘটনার পর বেশ কিছু সময় খেলা স্থগিত রাখা হয়। গোটা স্টেডিয়ামের দর্শক, ২ দলের ফুটবলার ও কোচিং স্টাফ সবাই মিলে প্রার্থনা করছিলেন এরিকসেনের জন্য। অনফিল্ড ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলানো  কাজার সেদিন খারাপ সময়ে মাঠের বাইরেও সবসময় পাশে ছিলেন এরিকসেনের পরিবারের। কাজার বলেন, ‘ওয়েম্বলিতে খেলতে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম আমরা। আর এখন আমরা সেই লক্ষ্য পূরণও করে ফেললাম। তবে আমাদের আগামী ৪ দিনের মধ্যে ফের ম্যাচ রয়েছে। সেদিকেই ফোকাস আমাদের।’ ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক। এরপরে গত ২৯ বছরে প্রথমবার ইউরো কাপের সেমিফাইনালে উঠলে ড্যানিশ ফুটবল টিম। চেক প্রজাতন্ত্রকে হারিয়েই যেন ফের একবার নতুন স্বপ্ন দেখা শুরু করেছে কাজারের দল।

ইউরো কাপে এবার ডেনমার্কের সঙ্গে একই গ্রুপে ছিল ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়ার মত শক্তিশালী দল। সেখান থেকেই রাশিয়া ও ফিনল্যান্ডকে টেক্কা দিয়ে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে জায়গা করে নেয় ডেনমার্ক। আগামী ৮ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামবে ডেনমার্ক।

ফেল্পসের ভক্ত, কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় পেয়েছিলেন ইতিহাস গড়া সাঁতারু সজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget