এক্সপ্লোর

Spain vs Croatia: আজব আত্মঘাতী গোলের পরেও প্রত্যাবর্তন স্পেনের, পৌঁছে গেল ইউরোর শেষ আটে

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ৩ মিনিটের ব্যবধানে স্পেনের হয়ে পরপর দুটি গোল করেন মোরাতা ও ওয়ারসাবাল। আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রোটরা।

কোপেনহাগেন: ইউরো কাপের মতো বড় টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল হয়তো এরকম নাটকীয় হওয়াই সাজে।

নাহলে কে-ই বা ভেবেছিলেন যে, নক আউট পর্বের ম্যাচে আত্মঘাতী গোল করে বসবেন স্পেনের গোলকিপার উনাই সিমন। এবং তারপরেও ঘুরে দাঁড়াবে স্পেন। ৩-১ করে ফেলবে বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। অভাবনীয় ঘটনার তখনও বাকি ছিল কারণ, দু গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ক্রোটরা। ৩-৩ করে দেন লুকা মদ্রিচরা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে শেষ হাসি হেসেছে স্পেন। অতিরিক্ত সময়ে জোড়া গোল করে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে লুই এনরিকের দল। বিশ্বকাপের রানার্সদের হারিয়ে শুধু নয়, পিছিয়ে পড়েও পাঁচ গোল দিয়ে।

সোমবার ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজব গোল খেয়ে বসেন স্পেনের গোলকিপার উনাই সিমোন (Unai Simón )। ম্যাচের ২০ মিনিটে দলের সতীর্থ ফুটবলার পেদ্রির নিরীহ ব্যাকপাস পা দিয়ে ধরতে গিয়ে ফস্কে গোল হজম করেন সিমোন। এবারের ইউরোয় এটি নবম আত্মঘাতী গোল। ইউরোর ইতিহাসে চতুর্থ গোলকিপার হিসেবে আত্মঘাতী গোল করলেন সিমোন।

তবে ম্যাচে নাটকের তখনও বাকি ছিল। গোল হজম করে উদ্বেগের ১৮ মিনিট কাটানোর পর ম্যাচের ৩৮ মিনিটের মাথায় স্পেনকে সমতায় ফেরান পাবলো সারাবিয়া। গোল শোধ করার পরই স্পেন আক্রমণের ঝাঁঝ বাড়ে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। ম্যাচের ৫৭ মিনিটে সিজ়ার এসপেলেকুয়েতা স্পেনকে ২-১ এগিয়ে দেন। পেদ্রির পাস থেকে ফেরান তোরেস হয়ে বল এসেছিল সিজ়ারের কাছে। লক্ষ্যভেদ করেন তিনি। ৭৭ মিনিটে ফেরান তোরেস ৩-১ এগিয়ে দেন স্পেনকে।

মোটামুটি সকলে ধরেই নিয়েছিলেন যে, ছিটকে যেতে চলেছে ক্রোয়েশিয়া। তবে ৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমান ক্রোয়েশিয়ার মিস্লাভ ওরসিচ। এরপর সংযুক্ত সময়ে ৩-৩ করেন পাসালিচ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ৩ মিনিটের ব্যবধানে স্পেনের হয়ে পরপর দুটি গোল করেন মোরাতা ও ওয়ারসাবাল। আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রোটরা।

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget