এক্সপ্লোর

Italy vs Turkey Match Highlight: তুরস্কের বিরুদ্ধে ৩-০ গোলে জয়, ইউরোর শুরুতেই ইতালির জাদু

UEFA EURO: এবার খেতাব জয়ের অন্যতম দাবিদার ইতালি।

রোম: ঘরের মাঠে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এবারের ইউরো কাপের শুরুটা দুর্দান্তভাবে করল খেতাব জয়ের অন্যতম দাবিদার ইতালি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই ৫৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন তুরস্কের মেরি দেমিরাল। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান সিরো ইম্মোবিল। এরপর ৭৯ মিনিটে ইতালির হয়ে তৃতীয় গোল করেন লরেঞ্জো ইনসিগনে।

এই ম্যাচে ইতালির দাপট এতটাই ছিল যে গোলকিপার জিয়ানলুইগি দোন্নারুম্মাকে একটিও শট বা হেড সেভ করতে পারেনি। ইতালির গোল লক্ষ্য করে তুরস্ক মাত্র তিনটি শট মারতে সক্ষম হয়। তার মধ্যে একটি শটও গোলে ছিল না। সবকটিই বাইরে চলে যায়। অন্যদিকে, তুরস্কের গোল লক্ষ্য করে ইতালি ১৬টি শট নেয়। তার মধ্যে ৮টি শটই গোল ছিল, যা থেকে তিনটি গোল হয়। ইতালি ৮টি কর্নার পায়। সেখানে তুরস্ক মাত্র দু’টি কর্নার পায়, যার মধ্যে একটি একেবারে খেলার শেষমুহূর্তে। ইতালির বল পজেশন ছিল ৬৩ শতাংশ আর তুরস্কের মাত্র ৩৭ শতাংশ। ফলে সবদিক থেকেই এগিয়েছিল ইতালি। 

এদিন রবার্তো মানচিনির দল পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার ফলে নিশ্চিতভাবেই ঘরের মাঠে প্রায় ১৬ হাজার দর্শকের সামনে খেলা ইতালির উপর কিছুটা চাপ তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দর্শকদের আনন্দ দিল ইতালির ছন্দময় ফুটবল। আজুরিরা রক্ষণাত্মক ফুটবল খেলার জন্য পরিচিত। কিন্তু এদিন বিশেষ করে দ্বিতীয়ার্ধে অসাধারণ আক্রমণাত্মক ফুটবলের পরিচয় দিল। তুরস্কের কাছে ইতালির এই খেলার কোনও জবাব ছিল না।

এদিনের ম্যাচে মানচিনির একটি সিদ্ধান্ত খুব কাজে দেয়। তিনি ফেডেরিকো চিয়েসার বদলে ডমেনিকো বেরার্ডিকে খেলান। কোচের আস্থার যোগ্য মর্যাদা দেন বেরার্ডি। তিনি দুর্দান্ত খেলেন। একের পর আক্রমণে তুরস্কের রক্ষণকে ব্যতিব্যস্ত করে দেন। তার ফলে দ্বিতীয়ার্ধে ইতালির গোল পাওয়া সহজ হয়।

ইতালির রক্ষণে এদিন দুর্দান্ত খেলেন অধিনায়ক জিওর্জিও চিয়েলিনি। তাঁর জন্যই শুরু থেকে শেষপর্যন্ত জমাট থাকে আজুরিদের রক্ষণ। শেষদিকে প্রায় গোল করে ফেলেছিল তুরস্ক। কিন্তু কর্নারের বিনিময়ে দলকে বাঁচিয়ে দেন চিয়েলিনি। 

ইতালির পরের ম্যাচ ১৭ জুন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই কার্যত নক-আউটে পৌঁছে যাবে ইতালি। কিন্তু লিওনার্দো বনুচ্চি আগেই বলে দিয়েছেন, তাঁদের লক্ষ্য অনেকদূর। সবে তার প্রথম ধাপ পেরোলেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget