এক্সপ্লোর

বিরাটকে আইপিএল-এ অনেকবার আউট করেছি, ওর ব্যাটিংয়েও দুর্বলতা আছে, মন্তব্য শামির

বিরাটের দুর্বলতার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও, শামি জানিয়েছেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি কোনও ব্যাটসম্যান কোন ধরনের বেশি আউট হয়েছেন, সেটা লক্ষ্য করা উচিত। আমি আইপিএল-এ বিরাটকে কয়েকবার আউট করেছি। ওর দুর্বল জায়গা নিয়ে আমি বেশি কিছু বলব না। তবে এটুকু বলব, ওর দুর্বলতা কাজে লাগানো যেতে পারে।’

নয়াদিল্লি: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু তাঁরও কিছু দুর্বলতা আছে। এমনই মনে করেন তাঁর সতীর্থ মহম্মদ শামি। তিনি বিরাটের বিরুদ্ধে বোলিং করার সময় সেই দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার পেসার শামি জানিয়েছেন, ‘অন্য খেলোয়াড়দের সঙ্গে খেলা ও সময় কাটানোর সুবাদে অনেককিছু জানা যায়। শুধু তাদের শক্তিই নয়, দুর্বলতাও জানা যায়। একজন বোলার হিসেবে, সেই দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করে যেতে হয়। এটা অস্বীকার করা যাবে না যে বিরাট সেরা, কিন্তু ওরও একটু দুর্বলতা আছে। সেটা কাজে লাগানো যেতে পারে।’ বিরাটের দুর্বলতার বিষয়ে বিস্তারিত কিছু না বললেও, শামি জানিয়েছেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি কোনও ব্যাটসম্যান কোন ধরনের বেশি আউট হয়েছেন, সেটা লক্ষ্য করা উচিত। আমি আইপিএল-এ বিরাটকে কয়েকবার আউট করেছি। ওর দুর্বল জায়গা নিয়ে আমি বেশি কিছু বলব না। তবে এটুকু বলব, ওর দুর্বলতা কাজে লাগানো যেতে পারে।’ ব্যাটসম্যান বিরাটের দুর্বলতা খুঁজে পেলেও, তাঁকে অধিনায়ক হিসেবে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন শামি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিরাট যে আমাদের সবরকমভাবে সাহায্য করে, সেটা কি বলে দিতে হবে? ফলই এটা প্রমাণ করে। বিরাট সবসময় আমাদের পাশে থাকে। ও সবসময় আমাদের স্বাধীনতা দেয়। এর ফলে আমরা আত্মবিশ্বাস পাই। আন্তর্জাতিক স্তরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। এমন একজন অধিনায়ক দরকার যে আমাদের শক্তি ও দুর্বলতা জানে এবং পাশে থাকে। এর ফলে পারফরম্যান্স আরও ভাল হয়। তাছাড়া আমাদের দক্ষতার উপরেও বিরাটের আস্থা আছে। ও এর ফলও পায়। কারণ, একজন বোলার হিসেবে অধিনায়কের আস্থা থাকা জরুরি।’ নিজের বোলিং প্রসঙ্গে শামি বলেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি, বলের গতি যেন ঘণ্টায় ১৪০ কিমির কমে না থাকে। তবে আমার মূল নজর থাকে সিম ও স্যুইংয়ের উপর। এই দুটো যাতে ঠিক থাকে, সেটা নিশ্চিত করতে চাই। আমি শারীরিক শক্তি দিয়ে বলের গতি বাড়াতে পারি। যে কোনও সময়ই গতি বাড়াতে পারি। তবে আমি সবসময়ই স্যুইং ও সিমকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। খেলতে খেলতে অনেক নতুন জিনিস শিখেছি। শুরুতে রিভার্স স্যুইং সম্পর্কে আমার বিশেষ ধারণা ছিল না। তবে আস্তে আস্তে আমি রিভার্স স্যুইং শিখেছি এবং বুঝতে পেরেছি, এটা পেস বোলারের পূর্ণ অস্ত্র হতে পারে। তারপর আমি রির্ভার্স স্যুইংয়ে দক্ষতা অর্জনের উপর জোর দিয়েছি। জীবনে কিছু অর্জন করতে গেলে পরিশ্রম করতেই হয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget