এক্সপ্লোর

Manipur Clash: ফের জ্বলে উঠছে মণিপুরে অশান্তির আগুন, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট; জারি কার্ফু

Manipur News: নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠছে মণিপুরের পরিস্থিতি। সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পাশাপাশি জারি হয়েছে কার্ফুও।

ইম্ফল: নতুন করে ফের মণিপুরে জ্বলে উঠছে অশান্তির আগুন (Manipur Clash)। পরিস্থতি এমন জায়গায় পৌঁছেছে যে ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspended) রাজ্য সরকার সাতটি জেলার দু-দিনের জন্য বন্ধ করেছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটা ১৫ থেকে চালু হয়েছে এই নিষেধাজ্ঞা। মুখ্যমন্ত্রী বীরেন সিং সহ রাজ্যের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাইরে প্রতিবাদী জনতার বিক্ষোভর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহ থেকে জিরিবামে নিখোঁজ হওয়া দুজন শিশু সহ তিনজনের নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধারের প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, মণিপুরে চলা বর্তমান ঘটনার জেরে শনিবার বিকেল থেকে সোমবার পর্যন্ত ইম্ফল-পূর্ব, ইম্ফল-পশ্চিম, বিষ্ণুপুর, তুওবাল, কাকচিং, কাংগোপি ও চূড়চন্দ্রপুর জেলায় ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিবেষা বন্ধ থাকবে।

এই সংক্রান্ত সরকারি নির্দেশিকায় ঘোষণা করা হয়েছে, সরকারি অফিসগুলিতে থাকা লিজ লাইন ও সরকার অনুমতি দিয়েছে এই রকম অফিস ছাড়া শনিবার বিকেল পাঁচটা ১৫ মিনিট থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম, বিষ্ণুপুর, থাউবাল, কাকচিং, কাংপোকি ও চূড়াচন্দ্রপুরের পরিস্থিতির দিকে তাকিয়ে সেখানে আগামী ২ দিনের জন্য সাময়িকভাবে বরখাস্ত ও সীমিত করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিবেষা। এর মধ্যে ভিএসএটিএস, ব্রডব্যান্ড ও ভিপিএন সার্ভিসও রয়েছে। 

ইম্ফল উপত্য়কা এলাকায় পরিস্থিতির হাল আরও খারাপ হওয়ার জন্য অনির্দিষ্ট কালের জন্য কার্ফু জারি হয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর, থাউবাল, ও কাকচিং জেলায়। ইম্ফলের বিভিন্ন জায়গায় ৩ জন বিধায়কের বাডিতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাঁদের সম্পত্তিতে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হয়।

শনিবার দুপুরে মণিপুর দক্ষি জেলায় অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাং রঞ্জন লামফেল সানাকেটিথেল বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মন্ত্রী বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেন মন্ত্রিসভার বৈঠকে তিনজনকে খুনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। আর জনসাধারণের এই সমস্যার সমাধান না করতে পারলে তিনি পদত্যাগ করবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kalyan Banerjee : 'হয়তো দেখা যাবে বিজেপি এবং সিপিএম এর পিছনে...', কসবাকাণ্ডে দাবি কল্যাণের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget