এক্সপ্লোর

Alipurduar News: পুরুষাঙ্গ কেটে ঢোকানো মুখে, আলিপুরদুয়ারে নৃশংস ভাবে খুন যুবককে, আটক ৭

Indo-Bhutan Border: আলিপুরদুয়ারের জয়গাঁও থানার অন্তর্গত মেচিয়াবস্তি এলাকা থেকে এই নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে।

অলিন্দম সেন, আলিপুরদুয়ার: নৃশংস ভাবে এক যুবককে খুনের অভিযোগে আলিপুরদুয়ারে আটক সাতজন। ভারত-ভুটান সীমান্তে রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই যুবকের। গোটা ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, নৃশংস ভাবে খুন করা হয় ওই যুবককে। পুরুষাঙ্গ কেটে ভরে দেওয়া হয় তাঁর মুখের মধ্যে। পরিবারের অভিযোগের ভিত্তিতে সাত জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। (Alipurduar News)

আলিপুরদুয়ারের জয়গাঁও থানার অন্তর্গত মেচিয়াবস্তি এলাকা থেকে এই নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে। একটি নির্জন জায়গায়, খোলা আকাশের নীচে পড়েছিল এক যুবকের রক্তমাখা দেহ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। তাতেই ভয়ঙ্কর তথ্য সামনে আসে। গোট ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। (Indo-Bhutan Border)

পুলিশ সূ্ত্রে খবর, মৃত ব্যক্তির নাম শান্তা বাহাদুর তামাং। ৩৫ বছরের শান্তা প্রাইভেট শিক্ষক। শান্তার স্ত্রী জানিয়েছেন, মদ্যপানে আসক্তি ছিল স্বামীর। অতিরিক্ত মদ্যপান নিয়ে তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই কারণে গত তিন মাস ধরে আলাদা থাকছিলেন স্বামী-স্ত্রী। স্ত্রী দলসিংপাড়ায় এবং শান্তা মেচিয়াবস্তির শুক্রাজোতে থাকছিলেন আলাদা আলাদা।

আরও পড়ুন: Kasba shootout: মাত্র ১০ হাজার টাকাতেই কাউন্সিলরকে খুন করতে এসেছিল যুবক? ষড়যন্ত্রের নেপথ্যে কে এই ইকবাল?

গতকাল ভোরে ফোনে তাঁদের মধ্যে কথা হয় বলেও জানিয়েছেন শান্তার স্ত্রী। তিনি জানিয়েছেন, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চারচাকার গাড়ি কিনেছিলেন শান্তা। কিন্তু জুয়া খেলতে গিয়ে বাজি রেখে গাড়িটি হেরে যান তিনি। সেই নিয়ে গত ছ'মাস ধরে অশান্তি, দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু এভাবে যে খুন হতে হবে শান্তাকে, তা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে স্ত্রীর। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের পর শান্তার পুরুষাঙ্গও কেটে তাঁর মুখে ঢুকিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সাত সন্দেহভাজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। তবে কী কারণে এমন নৃশংস ভাবে খুন করা হল শান্তাকে, তা নিয়ে ধন্দ কাটছে না।

এমন নৃশংস খুনের ঘটনা সামনে আসার পর তা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলা নিয়েও।  এমনকি শাসকদলের নেতারাও যে নিরাপদ নন, তার প্রমাণও মিলেছে। তাই কিছু দিন ধরে রাজ্যে অপরাধমূলক কাজকর্ম যেভাবে বেড়ে চলেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget