এক্সপ্লোর

বাইক দুর্ঘটনায় মৃত্যু জার্মানির প্রাক্তন ফুটবল তারকা মাইকেল বালাকের ছেলের

দক্ষিণ লিসবনের অবসর বিনোদনের এই জায়গায় অসমান জায়গায় বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে পর্তুগিজ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে


লিসবন: জার্মানির প্রাক্তন ফুটবল তারকা মাইকেল বালাকের ছেলের মর্মান্তিক মৃত্যু।  পর্তুগালে এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বালাকের ১৮ বছরের ছেলের।  পর্তুগালের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের ত্রোইয়া উপদ্বীপে বাবার কেনা জায়গায় কোয়াড বাইক চালাচ্ছিলেন বালাকের ছেলে। এই সময়ই ওই জায়গা বা তার সংলগ্ন এলাকায় বাইক পিছন দিকে উল্টে যায়। বাইক উল্টে গিয়ে বালাকের ছেলের ওপর গিয়ে পড়ে। দমকল বিভাগের কর্মীরা তাঁর প্রাণ বাঁচাতে ছুটে আসেন। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। ঘটনাস্থলেই চেলসি ক্লাবের প্রাক্তন মিডফিল্ডারের ছেলেকে মৃত ঘোষণা করা হয়।

দলের প্রাক্তন খেলোয়াড়ের ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চেলসি।  দ্য ব্লুজের ট্যুইট- চেলসির ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এমিনিও বালাকের মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। অত্যন্ত অল্প বয়সেই মৃত্যু হল এমিলিওর। আমরা এই  গভীর শোকের সময় তাঁর বাবা মাইকেল বালাক ও তাঁর পরিবারের পাশে রয়েছি। 

চেলসিতে খেলার সময় ৪৪ বছরের বালাক ছিলেন দলের সমর্থকদের নয়নের মণি। তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মনে করা হত বালাককে। দ্য ব্লুজে চারটি মরশুমে খেলেছেন বালাক। ২০১২ তে অবসর ঘোষণার আগে তিনি বেয়ার লিভারকিউসেনে যোগ দিয়েছিলেন। 

লিভরকিউসেনের স্পোর্টস ডিরেক্টর রুডি ভোলার বলেছেন, এই মর্মান্তিক খবরে আমি মর্মাহত। এই দুঃসংবাদে আমি শোকাহত। এই শোক সহ্য করার ক্ষমতা যেন বালাকের পরিবার পায়, সেই প্রার্থনা জানাচ্ছি। 

দক্ষিণ লিসবনের অবসর বিনোদনের এই জায়গায় অসমান জায়গায় বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে পর্তুগিজ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। এই অবসর বিনোদনের জায়গাতেই সম্পত্তি রয়েছে বালাকের। সেখানেই দুর্ঘটনা কেড়ে নিল বালাকের ছেলেকে।

উল্লেখ্য, ২০০২-তে জন্ম হয়েছিল এমিলিও-র। সিমোনে লাম্বে ও বালাকের আরও দুই সন্তান রয়েছে। প্রথম সন্তানের জন্ম হয়েছিল ২০০১-এ। তৃতীয় সন্তানের জন্ম হয় ২০০৫-এ।
২০০২-তে জার্মানির হয়ে বিশ্বকাপে খেলেছিলেন বালাক। ২০০৬-এর বিশ্বকাপে  তাঁর নেতৃত্বেই ফাইনালে উঠেছিল জার্মানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget