এক্সপ্লোর

এবার কোহলির সঙ্গে জাভেজ মিঁয়াদাদের তুলনা করলেন প্রাক্তন পাক ওপেনার আমির সোহেল

সচিন তেন্ডুলকরের সঙ্গে বিগত কিছু সময় ধরেই তুলনা করা হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। সমস্ত ফরম্যাটেই তাঁর ধারাবাহিকতা ও রান করার ক্ষমতার জন্য অনেকেই মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনে সুবিশাল রেকর্ড কেউ ভাঙতে পারলে, তা একমাত্র কোহলিই।

করাচি:সচিন তেন্ডুলকরের সঙ্গে বিগত কিছু সময় ধরেই তুলনা করা হচ্ছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। সমস্ত ফরম্যাটেই তাঁর ধারাবাহিকতা ও রান করার ক্ষমতার জন্য অনেকেই মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সচিনে সুবিশাল রেকর্ড কেউ ভাঙতে পারলে, তা একমাত্র কোহলিই। রান তাড়া করার ক্ষেত্রে তাঁর দক্ষতা ও সীমিত ওভারের ক্রিকেটে ফাস্ট বোলারদের বিরুদ্ধে দাপটের কারণে ইয়ান চ্যাপেলের মতো প্রাক্তন গ্রেটরা কোহলির সঙ্গে ভিভ রিচার্ডসেরও তুলনা করেছেন। অস্ট্রিলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথের সঙ্গে বরাবরই তাঁর তুলনা করা হয়। এবার কোহলির কেরিয়ারে নয়া অধ্যায় জুড়ে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক আমির সোহেল। তিনি পাকিস্তানের প্রাক্তন দাপুটে ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদের সঙ্গে তুলনা টানলেন কোহলির। পাকিস্তানের অন্যতম সফল ওপেনার সোহেল বলেছেন, মিয়াঁদাদ দলের ক্রিকেটারদের প্রেরণা দিতেন, যাতে তারা ভাল পারফর্ম করতে পারে। কোহলিও সেই কাজটাই করেন। সোহেল বলেছেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বড় খেলোয়াড়রা নিজেকে কীভাবে মেলে ধরেন। অনেকেই আসাধারণ খেলোয়াড়। কিন্তু তা দলের কোনও কাজে আসে না। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাস দেখলে, গ্রেটদের মধ্যে সবার আগে যে নামটা আসে, তিনি হলেন জাভেদ মিঁয়াদাদ। তাঁর গ্রেটনেস নিয়ে এখনও আলোচনা হয়, কারণ তিনি দলের বাকিদের খেলার মানও বাড়িয়ে দিতে পারতেন। তাঁর সঙ্গে লম্বা পার্টনারশিপ করলে কোনও ব্যাটসম্যান অনেক কিছুই শিখতে পারত। সেই সঙ্গে থাকত অনুপ্রেরণা, যা কোনও খেলোয়াড়কে উন্নতি করতে সাহায্য করত। বিরাট কোহলিও এই কাজটা খুব ভালো করেন। কোহলির প্রসঙ্গে বলা যায় যে, ওর সঙ্গে প্রত্যেক খেলোয়াড়েরই পারফরম্যান্সের উন্নতি হয়। সেজন্যই গ্রেটের তকমা পেয়েছে কোহলি। মিঁয়াদাদ পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট ও ২৩৩ একদিনের ম্যাচ খেলেছেন। দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। টেস্টে ৫২.৫৭ গড়ে ৮৮৩২ রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ৪১.৭০ গড়ে ৭৩৮১ রান করেছেন। অন্যদিকে, কোহলি ইতিমধ্যেই ৭০ টি আন্তর্জাতিক শতরান ও ২১ হাজারের বেশি রান করেছেন। টেস্টে তাঁর রান ৭২৪০, একদিনের আন্তর্জাতিকে ১১৮৬৭ এবং টি ২০ তে ২০২১। তিনটি ফরম্যাটেই তাঁর গড় ৫০-এর বেশি। কোহলি কেন গ্রেট তার ব্যাখ্যা দিতে গিয়ে সোহেল বলেছেন, প্রথমের দিকে ও ছিল আগ্রাসী, উদ্ধত। খুব শীঘ্রই ও পেশাদার ও ব্যক্তিগত জীবন আলাদা করার প্রয়োজনীয়তা বুঝতে পেরে যায়। এটা ওকে দারুণ সাহায্য করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget