এক্সপ্লোর

যুবভারতীতে আদিলের শেষমুহুর্তের গোলে বাংলাদেশের বিরুদ্ধে মানরক্ষা ভারতের

বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বে প্রথম জয় হাসিলই লক্ষ্য ভারতের। এর আগে টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও জয় পায়নি ভারত। এই টুর্নামেন্ট ২০২৩-এর এএফসি এশিয়া কাপের যোগ্যতা নির্নায়ক।

কলকাতা: ফুটবল বিশ্বকাপের এশিয় কোয়ালিফায়ারে গ্রুপ ই-র ম্যাচে আদিল খানের শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করল ভারত। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমার্ধের ৪২ মিনিটে সাদউদ্দিনের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ভারতের ডিফেন্সের ভুলে গোল পেয়ে যায় বাংলাদেশ। ফ্রি-কিক থেকে পেনাল্টি বক্সে উড়ে আসা বলের ফ্লাইট বুঝতে পারলেন না গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। সেই সুযোগে সাদউদ্দিনের হেড গোলে ঢুকে যায়। টুর্নামেন্টে আগের ম্যাচেই এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল ভারত। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ভারত। আনাস এডাথোডিকার শট মহম্মদ ইব্রাহিম গোললাইন থেকে ফিরিয়ে দেন। খেলার একেবারে শেষ মুহুর্তে ব্র্যান্ডন ফার্নান্ডেজের কর্নার বাংলাদেশের পেনাল্টি বক্সে এসে পড়ে। ভারতীয় দলের ডিফেন্ডার আদিল খান হেড করে সেই বল বাংলাদেশের জালে জড়িয়ে দিতে ভুল করেননি। বাংলাদেশও গোলের সুযোগ পেয়েছিল। মহম্মদ ইব্রাহিমের শট ক্রসবারে লাগে এবং আদিল একবার বল গোললাইন থেকে ফিরিয়ে দেন। বাংলাদেশের বিরুদ্ধে ড্র করায় তিনটি ম্যাচ থেকে ভারতের সংগ্রহ দুই পয়েন্ট। প্রথম ম্যাচে ভারত ওমানের কাছে হেরে গিয়েছিল। বাংলাদেশ তাদের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও কাতারের কাছে হেরে গিয়েছিল। এদিন প্রথম পয়েন্ট পেল তারা। পাঁচ দলের গ্রুপে তারা শেষ জায়গায় রয়েছে। চোট ও সাসপেনশনের জন্য এদিনের ম্যাচে খেলতে পারেননি ভারতের ডিফেন্সের স্তম্ভ সন্দেশ ঝিংগান ও মিডফিল্ডার রোউলিন বোর্জেস। খেলার পাঁচ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন সুনীল ছেত্রী। আশিক কুরুনিয়ানের পাস থেকে সুনীলের ভলি সোজাসুজি বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলামের হাতে চলে যায়। ম্যাচে অধিকাংশ সময় বলের দখল ভারতের কাছেই ছিল। বাংলাদেশের জমাট ডিফেন্সের জন্য গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল। ফিফা ক্রমতালিকায় ইগোর স্টিম্যাকের দল রয়েছে ১০৪ নম্বরে। অন্যদিকে, প্রতিবেশী ভারতের থেকে ৮৩ ধাপ পিছিয়ে।

সেরা শিরোনাম

Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান

ভিডিও

Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget