এক্সপ্লোর

Fifa: অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের আয়োজক দেশ আর্জেন্তিনা, ঘোষণা ফিফার

Fifa U20 World Cup: কিন্তু শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার পরিবর্তে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত আর্জেন্তিনায় অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।

বুয়েনস আয়ার্স: চলতি বছর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করতে চলেছে আর্জেন্তিনা। ফিফার তরফে এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিয়ে দেওয়া হল। প্রথমে ঠিক ছিল যে ইন্দোনেশিয়ায় হতে চলেছে এই টুর্নামেন্ট। কিন্তু শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার পরিবর্তে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত আর্জেন্তিনায় অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। আগামী ২১ এপ্রিল জুরিখে অফিশিয়াল ড্র অনুষ্ঠিত হবে। 

এই বিষয়ে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেন, ''ফিফা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে এই বছরে ফিফা অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আর্জেন্তিনায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ জয়ী দেশে এই ধরনের একটি আসর আয়োজন ভবিষ্যতের তরুণ ফুটবলাদের জন্য নিজেদের প্রমাণের অনেক বড় একটি সুযোগ তৈরি হবে।''

উল্লেখ্য, ইজরায়েলের এই টুর্নামেন্টে অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল ইন্দোনেশিয়া। যার ফলে স্থান বদলে আর্জেন্তিনায় এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিল ফিফা। সোমবার ফিফার ঘোষণার আগে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেয় সে দেশের সরকার। এখনও পর্যন্ত মোট ছয়বার অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতেছে  মেসির দেশ। 

মোট ৬টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে ৪ টি করে দল থাকবে। ২০০৭ সালে শেষবার আর্জেন্তিনা এই টুর্নামেন্ট জিতেছিল। এর আগে ২০০১ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনও করেছিল এই দেশ। তবে এই বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আর্জেন্তিনা। তাই আয়োজক হিসাবে প্রতিযোগিতায় এবার নামতে চলেছে মেসির উত্তরসূরিরা। 

গত বছর কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়। লিওনেল মেসি প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বজয় করেন। ২০১৪ সালে জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নীল সাদা ব্রিগেডের। তবে কাতার বিশ্বকাপে সেই অধরা মাধুরী পূর্ণ করেন মেসি। ৩৬ বছর পর ফের বিশ্বজয় আর্জেন্তিনার।  ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ নিয়ে যায় স্কালোনির দল। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হল এমবাপেকে। মেসি পেরেছিলেন, এবার তাঁর উত্তরসূরিরা পারবে? এবার তাঁর জুনিরদের পালা আরও একবার দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার। 

এদিকে, একদল সমর্থক গত বছর মেসিদের বিশ্বকাপ জয়ের পর তা অবৈধ বলে আন্দোলনের ডাক দিয়েছিলেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ২-২ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শেষে ফল ছিল ৩-৩। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ফলাফলে ক্ষুব্ধ ফ্রান্সের দু’লাখ সমর্থক। তাঁরা আর্জেন্টিনার প্রথম দু’টি গোলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রথম দু’টি গোল পাইয়ে দেওয়া হয়েছে মেসিদের। সে জন্যই ফ্রান্স হেরে গিয়েছে। তাই আবার আয়োজন করা হোক ফাইনাল ম্যাচ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget