এক্সপ্লোর

FIFA : 'তৃতীয় পক্ষের হস্তক্ষেপ'-এ ক্ষুব্ধ, ভারতকে নির্বাসিত করল ফিফা

চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব -১৭  মহিলা বিশ্বকাপ।

নয়াদিল্লি :  ভারতকে নির্বাসিত করল ফিফা।

নির্বাসিত করল ফিফা
ফিফার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন।  কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি ইতিমধ্যেই দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াটি অগাস্ট মাসেরই ২৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা। 

বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ( India ‘cannot’ host U-17 Women’s World Cup )
চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব -১৭  মহিলা বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে ভারতে এই বিশ্বকাপ টুর্নামেন্ট হওয়া অনিশ্চিত হয়ে পড়ল। যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাচ্ছে, ততদিন এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। তাহলে বিশ্বকাপের কী হবে ? সূত্রের খবর, এই টুর্নামেন্টের বিষয় নিয়ে  ফিফা ভাববে। আগামীতে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেই দেখে,  পরবর্তী পদক্ষেপ নিয়ে  সিদ্ধান্ত নেবে ফিফা। সমস্যার মেঘ কাটলে ভারতে বসলেও বসতে পারে অনূর্ধ্ব -১৭  মহিলা বিশ্বকাপের আসর। জট না কাটলে বিশ্বকাপ সরানো হতে পারে অন্য কোনও দেশে। 

এই মাসের শুরুর দিকেই ফিফা সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি ভারতের কাছ থেকে আসন্ন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার হুমকি দেয়। ফেডারেশনের দুর্নীতি দূর করে নতুন করে স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট এক বিশেষ কমিটিকে দায়িত্ব দিয়েছে। তবে ফিফা 'থার্ড পার্টি' হস্তান্তর একেবারেই বরদাস্ত করে না। এর জেরেই ভারতের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলতে শুরু করে। এই সবের মাঝে ফুটবলারদের ওপরেও স্বাভাবিকভাবেই মানসিক চাপ তৈরি হয়। তবে ভারতীয় ফুটবলারদের আগেই আশ্বস্ত করেছেন সুনীল ছেত্রী। তিনি বেঙ্গালুরু এফসির আয়োজিত প্রাক-মরসুম সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমি ছেলেদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং সকলের জন্য আমার একটাই পরামর্শ। এই নিয়ে বিশেষ চিন্তাভাবনা করে লাভ নেই, কারণ এই বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই। যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাঁরা নিজেদের সেরাটা দিচ্ছেন যাতে আমরা দ্রুতই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। '                                                                                                                         
ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী, দ্রুত সমস্যার সমাধান হবে। সমস্যা মিটলে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ ভারতে হলেও হতে পারে। 

সেরা শিরোনাম

ACC Men's U19 Asia Cup 2026: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
Sehwag On Aaryavir: পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ
India vs New Zealand ODI: শেষ ম্যাচে রুদ্ধশ্বাস পরিণতি, টি-২০-র পর ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত
শেষ ম্যাচে রুদ্ধশ্বাস পরিণতি, টি-২০-র পর ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত
India vs New Zealand Live: দুরন্ত বোলিংয়ে বাজিমাত ভারতের, ২২ রানে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া
দুরন্ত বোলিংয়ে বাজিমাত ভারতের, ২২ রানে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া

ভিডিও

Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget