এক্সপ্লোর

FIFA World Cup 2026: ৯৬ বছরে প্রথমবার... সোনালি ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের হাতে উঠবে ফিফার 'চ্যাম্পিয়ন রিং'

Spain vs Argentina FIFA World Cup 2026 Final: স্পেন-আর্জেন্তিনার মহারণের আগেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) এক ঐতিহাসিক বিশেষ পুরস্কারের উন্মোচন করেছে।

নিউ ইয়র্ক: এবার থেকে শুধু সোনালি ট্রফি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে শোভা পাবে না... সঙ্গে থাকবে আরও একটি উজ্জ্বল জিনিস। ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবার এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে ফিফা। ট্রফির পাশাপাশি এতদিন বিশ্বচ্যাম্পিয়নদের গলায় সোনালি পদক ঝুলতে দেখা যেত। এবার বিশ্বচ্যাম্পিয়নদের হাতে উঠবে এক বিশেষ সম্মান। স্পেন-আর্জেন্তিনার (Spain vs Argentina) মহারণের আগেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) এক ঐতিহাসিক বিশেষ পুরস্কারের উন্মোচন করেছে।

আগামী ২০ জুলাই সোমবার রাত ১২.৩০ মিনিটে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। আর এই মহারণের আগেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এক ঐতিহাসিক বিশেষ পুরস্কারের উন্মোচন করেছে। এবার বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজয়ীদের দেওয়া হবে বিশেষ ‘ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ রিং’ (FIFA World Cup Championship Rings)। এই আংটির একপাশে থাকবে বিশ্বকাপের ঐতিহ্যবাহী ট্রফির ছবি এবং অন্যপাশটি ডিজাইন করা হবে বিজয়ী দেশের নিজস্ব পরিচিতি অনুযায়ী।

এই বিশেষ রিংয়ের মোট ২,০২৬টি সংস্করণ তৈরি করেছে ফিফা। যার মধ্যে ৩০টি আংটি রাখা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১,৯৯৬টি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও কোচের হাতে প্রাথমিকভাবে সাময়িক কিছু রিং তুলে দেওয়া হবে মাঠের উদযাপনের সময়। পরবর্তীতে বিজয়ী ৩০ জন সদস্যের আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি আসল আংটিগুলো তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

এই ফাইনালটি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা একটি ম্যাচ হতে চলেছে। যেখানে ফুটবল প্রেমীদের বাড়তি নজর রয়েছে ৩৯ বছর বয়সী আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির দিকে এবং স্পেনের ১৯ বছরের তরুণ লামিনে ইয়ামালের দিকেও। উল্লেখ্য, সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্তিনা, অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর ফাইনালে উঠেছে স্পেন।

বিশ্বকাপের ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবলারদের সামনে থাকছে এই ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং নিজের করে নেওয়ার সুযোগ। ২০ জুলাইয়ের ফাইনালে লিওনেল মেসিআর্জেন্তিনা নাকি তরুণ লামিনে ইয়ামালের স্পেন—কার হাতে উঠতে চলেছে প্রথম 'ফিফা চ্যাম্পিয়নশিপ রিং', তা দেখতে মুখিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব।

Advertisement

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget