এক্সপ্লোর

Australia vs Denmark Preview: নক আউটে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-ডেনমার্ক

Qatar World Cup: একই সময় ফ্রান্স নামবে তিউনিশিয়ার বিরুদ্ধে। ফ্রান্স যদি তাদের প্রতিপক্ষকে হারিয়ে দেয়, তবে ডেনমার্কের বিরুদ্ধে ড্র করলেই নক আউটে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। 

দোহা: জমে গিয়েছে বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে গ্রুপের লড়াইগুলো, যেখানে নিজেরা জিতলেও অন্য দলের পারফরম্যান্সের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে প্রত্যেক দলকে। আজ যেমন গ্রুপ ডি-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া (Denmark vs Australia)। একই সময় ফ্রান্স নামবে তিউনিশিয়ার (France vs Tunishia) বিরুদ্ধে। ফ্রান্স যদি তাদের প্রতিপক্ষকে হারিয়ে দেয়, তবে ডেনমার্কের (Denmark) বিরুদ্ধে ড্র করলেই নক আউটে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। পয়েন্ট টেবিলে গ্রুপ ডি তে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। অন্যদিকে ডেনমার্ক রয়েছে তিন নম্বর পজিশনে। এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেললেও একটি ম্যাচও জিততে পারেনি। অস্ট্রেলিয়া ও ডেনমার্ক এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। সবশেষ ২০১৮ বিশ্বকাপে লড়াই করেছিল দুই দল, ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছিল। বাকি তিন ম্যাচের দুটিতে ড্যানিশরা ও একটিতে জয় পায় অস্ট্রেলিয়া। 

২০০৬ সালে শেষবার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর একবারও নক আউটে জায়গা পায়নি তারা। এবার ফের সেই সুযোগ অজিদের সামনে। অন্যদিকে এখনও পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক। তা হল ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮ বিশ্বকাপে। 

ম্যাচ পরিচালনায় তিন রেফারি

বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে চলেছে সারা পৃথিবী। ৩ জন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন বৃহস্পতিবার। জার্মানি আর কোস্তারিকার মরণ বাঁচন ম্যাচে। এমনি ছবি দেখতে পাবে সারা বিশ্ব। মহিলা রেফারিদের উপস্থিতিতে অন্য মাত্রা পাবে বিশ্বকাপ। 

যারা থাকবেন তাঁরা হলেন ফ্রান্সের স্টেপেনি ফ্রাপারট, ব্রাজিলের নেওজা ব্যাক, মেক্সিকোর কারিনা ডিয়াজ। স্টেপেনি থাকবেন রেফারি আর বাকিরা সহকারী রেফারি। ২০০৯ সাল থেকে ফিফার রেফারি স্টেফেনি। লিগ ওয়ান, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করেছেন। এই বিশ্বকাপে ফ্রান্সের বাসিন্দা স্টেফেনির বাজানো বাঁশিতে শুরু হবে জার্মানি-কোস্তারিকা ম্যাচ। ২০১৫ ফিফা মহিলাদের বিশ্বকাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০২০, ২০২১, ২০১৯ তিনি সেরা মহিলা রেফারি নির্বাচিত হন। 

মহিলাদের অধিকার খর্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইরানের ফুটবলাররা। জাতীয় সঙ্গীত না গেয়ে তাঁরা তাঁদের প্রতিবাদ জানিয়েছিলেন। বিশ্বজুড়ে ইরানের ফুটবলাদের এই উদ্যোগকে  স্বাগত জানানো হয়েছিল বিভিন্ন মাধ্যমে। এবার সেই বিশ্বকাপেই যুগান্তকারী সিদ্ধান্ত ফিফার। 

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget