এক্সপ্লোর

Thomas Muller Retirement: গ্রুপ পর্ব থেকে জার্মানি ছিটকে যাওয়ার পরই অবসরের ইঙ্গিত দিলেন মুলার

Thomas Muller: মুলার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত মোট ১২১ টি ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন। বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে।

দোহা: বিশ্বকাপে (FIFA WC 2022) কোস্তা রিকার বিরুদ্ধে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪-২ স্কোরলাইনে জিতেও বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের (Germany Football Team)। পরপর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটল জার্মানির। গত বারের ইউরোতেও প্রি-কোয়ার্টার ফাইনালেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল তাঁরা। এই ব্যর্থতার জেরে জার্মান দলে কোচ হান্সি ফ্লিকের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠছে। এরই মাঝে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন থোমাস মুলার (Thomas Muller)।

অবসরের ইঙ্গিত

জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের পিছনে মুলারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ গোলদাতাও বটে। বিশ্বকাপে ১০টি গোল করেছেন মুলার। তবে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরেই ৩৩ বছরের মুলারের বক্তব্যে অনেকেই অবসরের পূর্বাভাস পাচ্ছেন। ম্যাচের পর মুলার বলেন, 'এটি যদি জার্মানির হয়ে আমার শেষ ম্যাচ হয়, তাহলে সমর্থকদের উদ্দেশে আমি কিছু বলতে চাই। দলের হয়ে খেলাটা আমার কাছে দারুণ গর্বের ছিল। আমি দেশের হয়ে মাঠে নেমে বরাবরই নিজের সবটা উজাড় করে দিয়েছি। অনেক সময় সাফল্য পেয়েছি, আবার অনেক সময় হৃদয়ভঙ্গ হয়েছে। সবটাই আমি ভালবেসে করেছি। এবার আমার অন্যান্য সব বিষয়ে ভাবার সময় এসেছে। সকলকে অনেক ধন্যবাদ।'

মুলার জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত মোট ১২১ টি ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন। বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জোয়াকিম লো তাঁকে দল থেকে বাদ রেখেছিলেন। তবে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান। এবার হয়তো নিজের স্বেচ্ছায়ই তিনি অবসর নিতে চলেছেন।  

জার্মানির বিদায়

বড় ব্যবধানে জয়। কিন্তু সেই জয়ও কাজে এল না। কোস্তারিকাকে (Costarica) হারানোর দিনেই বিশ্বকাপ (World Cup 2022) থেকে ছিটকে গেল জার্মানি (Germany)। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হার কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল ম্যানুয়ের ন্যয়ারদের। বৃহস্পতিবার কোস্তারিকার বিরুদ্ধে জয় তো আবশ্যক ছিলই। একই সঙ্গে গ্রুপের দ্বিতীয় ম্যাচ স্পেন বনাম জাপান ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হত জার্মানদের। মুলাররা গতকাল ৪-২ ব্যবধানে কোস্তারিকাকে হারালেও জাপান স্পেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এশিয়ার দেশটি। ছিটকে যায় জার্মানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget