এক্সপ্লোর

এত চাপ এর আগে কখনও অনুভব করিনি, বললেন ভারমুক্ত মেসি

সেন্টপিটার্সবার্গ: নাইজেরিয়ার বিরুদ্ধে কাল ম্যাচে শুধু আর্জেন্টিনাই নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর ছিল লিওনেল মেসির ওপর। ফুটবলের আধুনিক রাজপুত্রকে এবারের বিশ্বকাপে নিষ্প্রভই থাকতে দেখা গিয়েছিল। তারওপর আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস। গত ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হারের পর আর্জেন্টিনার শেষ ষোলয় ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল। এজন্য হারাতেই হত নাইজেরিয়াকে। আর গতকাল সেন্ট পিটার্সবার্গে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা ঘুরে দাঁড়াল। নাইজেরিয়াকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল নীল-সাদা জার্সি। ওই ম্যাচে দেখা গিয়েছে মেসির দৃষ্টিনন্দন গোল। ম্যাচ জয়ের পর ভারমুক্ত মেসি স্বীকার করেছেন, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কার যে চাপ, তা এর আগে কখনও অনুভব করতে হয়নি তাঁকে। পাহাড় প্রমাণ চাপ মাথায় নিয়ে গতকাল দলের হয়ে প্রথম গোলটি করেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ভিক্টর মোজেস সমতা ফেরানোর পর ফের আশঙ্কা চাগাড় দেয় আর্জেন্টিনা শিবিরে। সেই খাদের ধার থেকে ফেরার লড়াই। শেষ মুহূর্তে মার্কাস রোহোর বুলেট শট নাইজেরিয়ার গোল পোস্ট কাঁপিয়ে দেওয়ার পর স্বস্তি ফিরে আসে লাতিন আমেরিকার দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। পাঁচ বারের বিশ্বসেরা প্লেয়ারের খেতাবের অধিকারি এলএম টেন বলেছেন, এমন দমবন্ধকর অবস্থায় এর আগে কখনও পড়িনি। এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বার্সিলোনা তারকা বলেছেন, চাপটা ছিল আসলে পরিস্থিতি এবং আমরা যেরকম খেলছিলাম তার জন্য। শেষ ম্যাচে হারের পর যে কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম, তার থেকে বেরিয়ে আসতে পারাটা আমাদের প্রত্যেকের কাছেই খুব আনন্দের। সৌভাগ্যবশত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্টিনা। দল হিসেবে বেশ শক্তিশালী পোগবাদের ফ্রান্স। তাই মেসিদের সামনে অপেক্ষা করছে আরও একটি শক্ত প্রতিপক্ষ। ফ্রান্সের দলে রয়েছেন মেসির বার্সিলোনা দলের সতীর্থ স্যামুয়েস উমতিতি ও ওউসমানে ডেম্বেলে। মেসি বলেছেন, ফ্রান্স একটা সম্পূর্ণ দল। ওদের খেলেয়াড়রাও ব্যক্তিগতভাবে সেরা। ফ্রান্সের বিরুদ্ধে লড়াইটা যে খুবই কঠিন হবে তা মেনে নিয়েছেন মেসি। নাইজেরিয়ার বিরুদ্ধে দলের জয়ে তৃপ্ত আর্জেন্টিনার কোচ সাম্পাওলি। ক্রোয়েশিয়ার কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। নাইজেরিয়ার বিরুদ্ধে কৌশল পরিবর্তন থেকে পাঁচটা পরিবর্তন করেন সাম্পাওলি। মেসি ম্যাচে যাতে আরও বেশি প্রভাব ফেলতে পারেন, সেই লক্ষ্যেই কৌশল সাজিয়েছিলেন সাম্পাওলি। তবে ম্যাচ জয়ের কোনও কৃতিত্বই নিতে নারাজ কোচ। তিনি বলেছেন, কোচ হিসেবে মেসি যাতে আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে, সেজন্য ওকে যত বেশি সম্ভব বলের যোগান নিশ্চিত করে তোলাটা প্রধান কাজ। দলে বিশ্বের সেরা খেলোয়াড় রয়েছে। তাই এর যত বেশি সম্ভব সুবিধা নিতে হবে। সাম্পাওলি বলেছেন, এজন্যই ক্রোয়েশিয়া ম্যাচের পর বলেছিলাম যে এটা ওর নয়, ত্রুটি আমাদের। গতকালের ম্যাচে ভিএআর সিস্টেম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনার পেনাল্টি বক্সে রোহোর হাতে বল লেগেছিল। নাইজেরিয়া পেনাল্টির দাবি করে। ভিএআর সিস্টেমে ঘটনার পর্যালোচনা করে সেই দাবি খারিজ করে দেন তুর্কি রেফারি কিউনিয়েট কাকির। এই ঘটনায় ক্ষুব্ধ নাইজেরিয়ার অধিনায়ক জন ওবি মিকেল। তিনি বলেছেন, ওটা কেন পেনাল্টি নয়, তা তাঁর বোধগম্য হচ্ছে না। ওটা পরিষ্কার পেনাল্টি ছিল বলেও দাবি করেছেন তিনি।

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget