এক্সপ্লোর

FIFA WC 2022 Date: নির্ধারিত সময়ের আগেই বসতে চলেছে কাতার বিশ্বকাপের আসর!

FIFA WC 2022: ২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা কাতার বিশ্বকাপের। সেই নির্ধারিত দিনক্ষণ বদল করার জন্য ফিফা কাউন্সিলের অনুমতি প্রয়োজন।

কাতার: চলতি বছরের ২১ নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022)। তবে খবর অনুযায়ী এগিয়ে আসছে বিশ্বকাপ শুরুর দিন। ২১ নভেম্বর নয়, বরং ২০ নভেম্বর নাকি শুরু হতেছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)।

কাতার বিশ্বকাপের সূচি বদল

গ্রুপ 'এ'-তে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগালের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর আদপে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। তবে আয়োজক দেশ কাতারকেই প্রথম ম্যাচে মাঠে নামাতে উদ্যোগী ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই কারণেই এই দিন বদলের সিদ্ধান্ত। গ্রুপ 'এ'-তেই রয়েছে কাতার এবং ইকুয়েডর। এই দুই দলের ম্যাচের মাধ্যমেই ফিফা আসন্ন বিশ্বকাপের আসর শুরু করতে চাইছে বলে খবর। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে এই বিষয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। 

বিশ্বকাপের দিনক্ষণ সরকারিভাবে এগিয়ে আনার জন্য ফিফা কাউন্সিলের তরফে এই বিষয়ে সম্মতি দেওয়ার প্রয়োজন। সেই কাউন্সিলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি সমস্ত মহাদেশীয় সংস্থার প্রধানরাও রয়েছেন। তাঁরা সকলে মিলে এই বিষয়ে সম্মতি দিলেই সরকারিভাবে কাতার বিশ্বকাপ ২১ নভেম্বরের বদলে ২০ নভেম্বর থেকে শুরু হবে। তবে মনে করা হচ্ছে এই অনুমতি পাওয়া কেবল সময়ের অপেক্ষামাত্র। এর ফলে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে এবং চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপের প্রথম ম্যাচ

ঐতিহাসিকভাবে বরাবরই আয়োজক দেশ সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামে। জার্মানি ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে হারিয়েছিল কোস্টারিকা, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো ২০১০ সালে ১-১ প্রথম ম্যাচ ড্র করেছিল। ব্রাজিল ২০১৪ সালে ক্রোয়েশিয়াকে পরাজিত করে এবং রাশিয়া গত বারের বিশ্বকাপে সৌদি আরবকে পরাস্ত করেছিল। ২০০২ সালে শেষবার আয়োজক দেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেনি। সেইবার দক্ষিণ কোরিয়া ও জাপানে আয়োজিত বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগাল তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করেছিল। আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ম্যাচ দিয়েই শুরু হত বিশ্বকাপ, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতি বদলে আয়োজক দেশ প্রথম ম্যাচে খেলা শুরু করে। এবারের বিশ্বকাপেও সম্ভবত সেই রীতি চালু থাকবে বলেই মনে হচ্ছে। 

আরও পড়ুন: বার্মিংহামে সোনাজয়ী সিন্ধুকে হিন্দিতে টোটকা দিয়েছিলেন কোরীয় কোচ!

সেরা শিরোনাম

Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget