এক্সপ্লোর

FIFA WC 2022: কোনও রাখঢাক না করেই নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন মেসি

Argentina Football Team: কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন মেসিরা। সেই ম্যাচে মাঠে নামার বেশ খানিকটা আগেই নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন মেসি।

দোহা: চলতি বিশ্বকাপের (FIFA WC 2022) প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা (Argentina Football Team)। লা আলবিসেলেস্তের হয়ে লিওনেল মেসি (Lionel Messi) ও জুলিয়ান আলভারেজ গোল করেন। এই প্রথমবার বিশ্বকাপের নক আউট পর্বে গোল করলেন আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি। সবমিলিয়ে বিশ্বকাপে নয়টি গোল হয়ে গেল তাঁর। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন মেসিরা। সেই ম্যাচে মাঠে নামার বেশ খানিকটা আগেই নিজের পছন্দের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন মেসি।

নিজ দলের প্রশংসা

আর্জেন্তিনা অধিনায়ক নিজের দল আর্জেন্তিনাকে তো এই তালিকায় রেখেছেনই, পাশাপাশি আর কোন কোন দলগুলি জায়গা পেল তাঁর এই তালিকায়? প্রথমে নিজের দল সম্পর্কে বলতে গিয়ে মেসি বলেন, 'আর্জেন্তিনা নিঃসন্দেহে (বিশ্বকাপ জেতার) এক বড় দাবিদার। আর্জেন্তিনা বিশ্বের অন্যতম সেরা দল এবং সবসময়ই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। আমরা নিজেরাও জানি যে আমরা বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। তবে সকলের প্রত্যাশা পূরণ করে মাঠে নিজেদের দক্ষতা প্রদর্শন করাটাও জরুরি ছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের একবার আমরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছি।'

চিরপ্রতিদ্বন্দ্বীও রয়েছে তালিকায়

আর তাঁর বাছা বাকি দলগুলি কী কী? চিরপ্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলকে কিন্তু নিজের তালিকায় জায়গা করে দিয়েছেন মেসি। 'ক্যামেরুনের বিরুদ্ধে হারতে হলেও,  ব্রাজিল এবারে খুবই ভাল ফুটবল খেলছে। ওরা নিঃসন্দেহে অন্যতম ফেভারিট। ফ্রান্সও ভাল করছে। স্পেন জাপানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল বটে, কিন্তু ওরা খুব স্পষ্ট ধারণা নিয়ে নিজেদের ফুটবলটা খেলে। ওদের পা থেকে বলই কেড়ে নেওয়া যায় না। বহুক্ষণ বল দখলে রেখে ম্যাচের রাশ ওরা নিজেদের দখলেই রাখে। ওদের হারানোটা কিন্তু একেবারেই সহজ কাজ হবে না।'

কোরিয়া প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপের (FIFA WC 2022) কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ব্রাজিল (Brazil Football Team)। ম্যাচ জয়ের পরেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (Pele) পোস্টার নিয়েও মাঠের মধ্যেই তাঁর উদ্দেশে নিজেদের জয় উৎসর্গ করতে দেখা যায় সেলেসাও তারকাদের। ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr) কোনও রাখঢাক না করে স্পষ্টই জানিয়ে দিলেন পেলের জন্যই তিনি এবং ব্রাজিল দল বিশ্বখেতাব জিততে চান। 

ভিনিসিয়াস ম্যাচের পর পেলের সুস্থতা কামনা করে বলেন, 'আমি তরফে পেলের জন্য অনেক শুভকামনা রইল। এই জয়টা ওঁর উদ্দেশেই। আশা করছি সবকিছু ঠিকঠাক হবে এবং ওঁ দ্রুতই সুস্থতা হয়ে ফিরে আসবেন। আমরা ওঁর জন্যই আরও বেশি করে এই বিশ্বকাপ জিততে চাই।'

আরও পড়ুন: বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করাটা গর্বের, চাপের নয়, মত ব্রুনো ফার্নান্ডেজের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget