এক্সপ্লোর

2022 World Cup Qualifier: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ১০ জনের ভেনেজুয়েলাকে ৩-১ উড়িয়ে দিল আর্জেন্তিনা

FIFA World Cup Qualifier: লিওনেল মেসি গোল না পেলেও সহজ জয় আর্জেন্তিনার।

কারাকাস: মহাতারকা লিওনেল মেসি গোল না পেলেও, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্তিনা। ৩২ মিনিটে আদ্রিয়ান মার্টিনেজ লালকার্ড দেখায় বাকি সময়টা ভেনেজুয়েলাকে ১০ জনে খেলতে হয়। প্রথমার্ধের শেষদিকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লরাতো মার্টিনেজ। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান জোয়াকিন কোরিয়া। ৭৪ মিনিটে আর্জেন্তিনার হয়ে তৃতীয় গোল করেন অ্যাঞ্জেল কোরিয়া। খেলার শেষদিকে পেনাল্টি থেকে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোল করেন ইয়েফারসন সটেলডো। 

ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত আর্জেন্তিনারই দাপট ছিল। আর্জেন্তিনার বিরুদ্ধে ভেনেজুয়েলার অতীত রেকর্ড খুব একটা ভাল নয়। ধারে-ভারে বরাবরই এগিয়ে থাকেন মেসিরা। আজকের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।

পরের ম্যাচেই ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা। তার আগে সহজ জয় মেসিদের আত্মবিশ্বাস বাড়াবে। সদ্য ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্তিনা। ফলে আত্মবিশ্বাসে ভরপুর নীল-সাদা জার্সিধারীরা। 

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্তিনা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ফলে ব্রাজিল-আর্জেন্তিনা ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই এই ম্যাচের দিকে সবসময় তাকিয়ে থাকেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। এবারও মেসি-নেইমার দ্বৈরথের অপেক্ষায় সবাই। 

লাতিন আমেরিকা থেকে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে। পঞ্চম স্থানে থাকা দলটি প্লে-অফ খেলার সুযোগ পায়। প্রথম ও দ্বিতীয় স্থানে এখন আছে যথাক্রমে ব্রাজিল ও আর্জেন্তিনা। এই দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। ফলে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার দিকে অনেকটাই এগিয়ে গেলেন মেসি-নেইমাররা।

এবারের কোপা আমেরিকা জিতে দেশের হয়ে ট্রফি জয়ের খরা কাটিয়েছেন মেসি। এবার তাঁর লক্ষ্য বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারটি। কিন্তু সেবার জার্মানির কাছে হার মানতে হয় আর্জেন্তিনাকে। কাতারে কি অধরা বিশ্বকাপ জিততে পারবেন মেসি? আশায় সারা বিশ্বের নীল-সাদা সমর্থকরা।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget