এক্সপ্লোর

Brazil vs Peru: মারকুইনহোসের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পেরুকে হারাল ব্রাজ়িল

FIFA World Cup Qualifiers 2023: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরপর দুই ম্যাচ জিতল ব্রাজ়িল। শুক্রবার ঘরের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে চূর্ণ করেছিল ব্রাজ়িল।

লিমা: পরের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মারকুইনহোসের গোলে স্বস্তি পেল ব্রাজিল। লিমাতে পেরুকে ১-০ গোলে হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা (Brazil vs Peru)।

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরপর দুই ম্যাচ জিতল ব্রাজ়িল। শুক্রবার ঘরের মাঠে বলিভিয়াকে ৫-১ গোলে চূর্ণ করেছিল ব্রাজ়িল। আপাতত ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে আর্জেন্তিনার সঙ্গে সমান জায়গায় রয়েছে ব্রাজ়িল।

পেরুর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে বলের দখল থেকে শুরু করে আক্রমণ, সব দিক থেকেই এগিয়েছিল অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ়ের ছেলেরা। প্রথমার্ধে রাফিনহা ও রিচার্লিসনের গোল বাতিল হয় অফসাইড হওয়ায়।

যখন সকলে ধরেই নিয়েছিলেন যে, গোলশূন্য ড্র হতে চলেছে ম্যাচ, তখনই নেমারের কর্নার থেকে হেডে গোল করেন প্যারিস স জরমঁর ডিফেন্ডার মারকুইনহোস। ৯০ মিনিটে মারকুইনহোসের গোলে ১-০ ম্যাচ জেতে ব্রাজ়িল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল এরপর ঘরের মাঠে খেলবে ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে। তারপর আগামী মাসে উরুগুয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজ়িল।

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে এদিন ভেনেজুয়েলা ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। ইকুয়েডরের কাছে ১-২ গোলে হেরে গিয়েছে উরুগুয়ে। চিলে বনাম কলম্বিয়ার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

আর্জেন্তিনার হয়ে গোল তিনটি করেন এনজ়ো ফার্নান্দেজ়, নিকালাস ত্যাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস (Enzo Fernandez, Nicolas Tagliafico and Nico Gonzalez)। অনেকেই ম্যাচ দেখতে এসেছিলেন লিওনেল মেসিকে দেখবেন বলে। আর্জেন্তিনার মহাতারকা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে রয়েছেন দুরন্ত ছন্দে। ইকুয়েডরের বিরুদ্ধে আগের ম্যাচে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেছিলেন। তবে বুধবারের ম্যাচে তাঁকে খেলানো হয়নি। মেসির পরিবর্তে দলকে নেতৃত্ব দেন অ্যাঙ্খেল দি মারিয়া।

বুধবার বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্তিনা। কিক অফের ৩ মিনিটের মাথায় রদ্রিগো দে পলের শট কোনওমতে আটকায় বলিভিয়া। ম্যাচের ১০ মিনিটে প্রথম ফ্রি কিক পায় আর্জেন্তিনা। দি মারিয়ার শট থেকে চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

১৩ মিনিটে এনজ়ো ফার্নান্দেজের দূরপাল্লার শট অল্পের জন্য বাঁচিয়ে দেন বলিভিয়ার গোলকিপার ভিসকারা। ১৬ মিনিটে দি মারিয়াকে ফাউল করায় হলুদ কার্ড দেখানো হয় রবার্তো ফার্নান্দেজ়কে। 

৩১ মিনিটে বলিভিয়ার গোলমুখ খুলে ফেলে আর্জেন্তিনা। হুয়ান আলভারেজ় বল বাড়ান বক্সের ডানদিকে থাকা দি মারিয়াকে। তিনি বল বাড়ান এনজ়ো ফার্নান্দেজ়কে। নিখুঁত ওয়ান টাচে গোল করেন ফার্নান্দেজ়।

৩৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোকে ফাউল করায় লাল কার্ড দেখেন রবার্তো ফার্নান্দেজ। ১০ জনের হয়ে যায় বলিভিয়া। বিরতির আগে গোল করে ২-০ করেন ত্যাগলিয়াফিকো। আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম গোল। ৮৩ মিনিটে ৩-০ করেন নিকোলাস গঞ্জালেজ়।

আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget