এক্সপ্লোর

Santosh Trophy: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল

Bengal Football: চার বছর বাদে ফের একবার বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী।

কলকাতা: ২০১৮ সালে তাঁর প্রশিক্ষণেই সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। সেবার ফাইনালে টাইব্রেকারে কেরলের কাছে হারতে হয়েছিল বাংলাকে। সেই রঞ্জন চৌধুরীকে (Ranjan Chowdhury) ফের একবার বাংলা দলের দায়িত্ব দিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা।

চার বছর বাদে ফের একবার বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী। এর আগে ২০১৮ সালে সন্তোষ ট্রফিতে বাংলার কোচের দায়িত্ব পালন করেছিলেন রঞ্জন চৌধুরী। ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তন সহকারী কোচ চলতি মরশুমে ভবানীপুরের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। সোমবার অর্থাৎ ১১ সেপ্টেম্বর আইএফএ অফিসে কোচেস কমিটির বৈঠকে রঞ্জনকে সন্তোষের জন্য বাংলার কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইএফএ অফিসে রঞ্জনের হাতে দায়িত্ব তুলে দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রঞ্জনের নাম ঘোষণা করা হয়।

নতুন নিয়মে বাংলা দলের কোচ হতে গেলে আইএফএ – র কাছে আবেদন করতে হতো। সন্তোষ ট্রফির কোচ নির্বাচনের জন্য বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা IFA তাই আবেদন চেয়েছিল। রঞ্জনও আবেদন করেছিলেন। তিনি ছাড়াও একাধিক আবেদনপত্র জমা পড়েছিল। তার মধ্যে থেকে রঞ্জন চৌধুরীকে বেছে নেওয়া হয়।

আবেদনের ক্ষেত্রে আবার আইএফএ দু'টি শর্তও বেঁধে দিয়েছিল। সেগুলি হল - আবেদনকারীর সর্বোচ্চ পর্যায়ে অন্তত পাঁচ বছরের কোচিং করার অভিজ্ঞতা থাকতে হবে। এবং আবেদনকারী কোচের ‘এ’ লাইসেন্স থাকাটা বাধ‍্যতামূলক। এই দুটি শর্ত মেনেই বাংলার কোচ হওয়ার জন‍্য আইএফএ-এর কাছে আবেদন করেছিলেন আগ্রহী কোচেরা। আবেদন পত্র জমা হওয়ার পর চূড়ান্ত ভাবে কোচ নির্বাচন করে আইএফএ-এর নির্বাচক কমিটি।

আগের বছর সন্তোষ ট্রফির কোচ বাছাই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল বিশ্বজিৎ ভট্টাচার্য এবং রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। তাই এবার কোচ বাছাইয়ের আগে বিজ্ঞপ্তি দিয়ে অবেদন করতে বলা হয়েছিল।

২০১৮ সালের সন্তোষ ট্রফিতে বাংলাকে ফাইনালে তুলেছিলেন রঞ্জন চৌধুরী। তবে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে কেরলের কাছে হেরে গিয়েছিল বাংলা। বর্তমানে ভবানীপুর দলের হয়ে যথেষ্ট ভালো কাজ করছেন রঞ্জন। ঘরোয়া ফুটবলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তাই তাঁকেই কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে IFA সূত্রে খবর।

দল নির্বাচনে কোচকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অক্টোবরে পঞ্জাবের অমৃতসরে হবে সন্তোষের (Santosh Trophy) যোগ্যতা অর্জন পর্বের খেলা রয়েছে। সেখানেই বাংলার প্রথম পরীক্ষা। 

আরও পড়ুন: 'আমি নিজেও ওর বল বুঝি না', শ্রীলঙ্কা ম্যাচের পর কুলদীপ প্রসঙ্গে অকপট রাহুল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget