এক্সপ্লোর

NZ vs PAK: রেকর্ড গড়ে ঝোড়ো শতরান অ্যালেনের, তৃতীয় টি-টোয়েন্টিতেও পাক বধ কিউয়িদের

NZ vs PAK T20: আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি ব্য়াটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন তরুণ ডানহাতি ব্যাটার। ম্যাচে একাই ১৬টি ওভার বাউন্ডারি হাঁকান অ্যালেন। 

ডুনেডিন: পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি (T20 Series) ম্যাচেও জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড (New Zeland)। আর সেই ম্য়াচে নতুন রেকর্ড গড়লেন কিউয়ি ব্য়াটার ফিন অ্যালেন (Finn Allen)। ম্যাচে ৬২ বলে ১৩৭ রানের ঝোড়ো শতরানের ইনিংস খেলেন অ্যালেন। এই ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি ব্য়াটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন তরুণ ডানহাতি ব্যাটার। ম্যাচে ১৬টি ছক্কা হাঁকান অ্যালেন। 

২০১২ সালে পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এতদিন পর্যন্ত নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। ১২ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন ফিন অ্যালেন। এদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২২৪ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্য়াটিং করতে নেমে পাকিস্তান শিবির ১৭৯/৭।

ফিন অ্য়ালেন ৫টি বাউন্ডারি ও ১৬ টি ওভার বাউন্ডারি হাঁকান। ২২১ এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। টিম সেইফার্ট ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। 

আজ ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে দুই দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। আপাত অর্থে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি (IND vs AFG 3rd T20I) তাই নিয়মরক্ষারই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা এই ম্যাচকে বাড়তি গুরুত্ব প্রদান করছে।

চিন্নাস্বামীর ছোট মাঠ, ব্যাটিং সহায়ক পিচে রান রোখা বোলারদের জন্য বড় চ্য়ালেঞ্জ হতে চলেছে। অবশ্য অর্শদীপ সিংহ কিন্তু এক্ষেত্রে ইতিবাচক দিকটাই দেখছেন। তাঁর মতে এই মাঠে রান করার জন্য ব্যাটাররা চাপে থাকবেন এবং তার থেকে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তিনি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই পরিস্থিতিতে বোলারদের থেকে ব্যাটাররাই বেশি চাপে থাকে। বোলার হিসাবে আমাদের এহেন পরিস্থিতিতে হারানোর তেমন কিছু থাকে না। ব্যাটারদের জন্য কিন্তু বিষয়টা উল্টো। ওরা সবসময় এমন মাঠে আরও বেশি করে বাউন্ডারি মারার চাপে থাকে। এক্ষেত্রে ব্যাটাররা বেশি ঝুঁকি নিতে গেলে, অধিক উইকেট পাওয়ার সম্ভাবনাও তো থাকে। সুতরাং, পাটা পিচ এবং ছোট বাউন্ডারির মাঠে ব্যাটার আউট করার সুযোগ যে কোনও সময় আসতে পারে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De La Fuente Record: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
কমনওয়েলথ গেমস শুরুই হল না, আগেই ভারতের পদক নিশ্চিত করলেন লভলিনা
IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget