এক্সপ্লোর

বিশ্রাম নয় কোহলিকে, চোট সারিয়ে দলে ফিরলেন ধবন, টেস্টে প্রত্যাবর্তন ঋদ্ধির

ভারতীয় সেনায় যোগ দেওয়ার জন্য দুমাসের ছুটি নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ফলে, তিনি গোটা সফরেই থাকবেন না।

মুম্বই: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন ফর্ম্যাটের আলাদা দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চোট সারিয়ে ভারতীয় সীমিত ওভারের দলে ফিরলেন ওপেনার শিখর ধবন। বিশ্বকাপ চলাকালীন বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন শিখর। একইভাবে চোট সারিয়ে টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটল বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার। টি-২০ দলে একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার রাহুল চহার। জল্পনা থাকলেও, বিশ্রাম দেওয়া হয়নি অধিনায়ক বিরাট কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট ছাড়াও তিনটি করে একদিনের ম্যাচ ও টি-২০ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। হার্দিক পাণ্ড্যকে তিন ফর্ম্যাটেই বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ও একদিনের দলে না থাকলেও যশপ্রীত বুমরাহকে টি-২০ দলে রাখা হয়েছে। অন্যদিকে, ভারতীয় সেনায় যোগ দেওয়ার জন্য দুমাসের ছুটি নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ফলে, তিনি গোটা সফরেই থাকবেন না। এমনিতেই টেস্ট থেকে অবসর নেওয়ায় ধোনির বদলি হিসেবে বোর্ডের প্রথম পছন্দের উইকেটরক্ষক হলেন ঋদ্ধিমান। কিন্তু, ২০১৮ সালের আইপিএলের সময় কাঁধে চোট পান বাংলার এই প্রতিভাবান ক্রিকেটার। অস্ত্রোপচারও করাতে হয়। ২০১৮ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন তিনি। দীর্ঘদিন মাঠের বাইরে থেকে এবার ওয়েস্ট ইন্ডিজ সফররত দলে চোট সারিয়ে ফিরলেন ঋদ্ধি। তবে, ঘোষিত টেস্ট দলে ঋদ্ধি ছাড়াও ঋষভ পন্থকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। আইপিএল ও ঘরোয়া লিগে দুরন্ত পারফরম্যান্সের ভিত্তিতে টি-২০ দলে জায়গা পেয়েছেন রাজস্থানের তরুণ লেগ-স্পিনার রাহুল চহার। তিনি পেসার দীপক চহারের তুতো ভাই। প্রসঙ্গত, দীপকও একই দলে রয়েছেন।

এক নজরে টি-২০ দল: বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুনাল পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চহার, দীপক চহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ সাইনি। এক নজরে একদিনের দল: বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ক্রুনাল পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ সাইনি। এক নজরে টেস্ট দল: বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), ময়াঙ্ক অগ্রবাল, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, উমেশ যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget