এক্সপ্লোর

দেখুন, ২০২০-তে ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের

1/6
২০১৯ সালে ভারতীয় দল দুর্দান্ত সাফল্য পেয়েছে। বিশেষ করে টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলিরা। ২০২০ সালেও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে তাঁদের জন্য। এ বছর টি-২০ বিশ্বকাপ। ঘরে-বাইরে একাধিক সিরিজও খেলবে ভারতীয় দল। এ বছর অনেক ক্রিকেটারেরই ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেতে পারে। দেখে নিন তাঁরা কারা

2/6
মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসেবে যাঁকে ভাবা হয়েছিল, সেই ঋষভ পন্থ এখনও পর্যন্ত তাঁর প্রতি আস্থার যোগ্য মর্যাদা দিতে পারেননি। ক্রমাগত ব্যর্থতার জন্য তিনি সমালোচিত হয়েছেন। দলের প্রয়োজনের মুহূর্তে তিনি বারবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে গিয়েছেন। নিজেকে যদি বদলাতে না পারেন, তাহলে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।

3/6
প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দু’বার হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন কুলদীপ যাদব। টি-২০ বিশ্বকাপের আগে তাঁর এই পারফরম্যান্স আশা জোগাচ্ছে। তবে এই চায়নাম্যান স্পিনার মাঝেমধ্যেই ফর্ম হারিয়ে ফেলেন, যা চিন্তার বিষয়। টি-২০ বিশ্বকাপ তাঁর কাছে বড় পরীক্ষা হতে পারে। জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে তাঁকে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে।

4/6
ঋষভের মতোই প্রতিভাবান হিসেবে পরিচিত লোকেশ রাহুল। কিন্তু মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে এবং পারফরম্যান্স খারাপ হওয়ায় তিনি জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন। টেস্টে ওপেনার হিসেবে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন রোহিত শর্মা ও ময়ঙ্ক অগ্রবাল। সীমিত ওভারের ফর্ম্যাটেও রাহুলের জায়গা নিশ্চিত নয়। জাতীয় দলে জায়গা পাকা করতে হলে এ বছর তাঁকে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।

5/6
চোট পেয়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে ভারতের অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমার। দীপক চাহার ও নবদীপ সাইনি ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। জসপ্রীত বুমরাহও চোট সারিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায়। মহম্মদ শামি, উমেশ যাদবরাও ভাল পারফরম্যান্স দেখিয়ে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন। ফলে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে গেলে আইপিএল-এ দারুণ পারফরম্যান্স দেখাতে হবে ভুবনেশ্বরকে।

6/6
রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের ভবিষ্যৎও এ বছর নির্ধারিত হয়ে যেতে পারে। ৩৩ বছর বয়সি এই অফস্পিনার সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবে তিনি বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ফর্ম্যাটে আর সুযোগ পাচ্ছেন না, শুধুই টেস্ট ম্যাচ খেলছেন। দলে নিজের জায়গা ধরে রাখতে গেলে ভাল পারফরম্যান্স বজায় রাখতে হবে তাঁকে।

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget