এক্সপ্লোর

Fifa World Cup: নেমারকে ছাড়াই আজ সুইসদের বিরুদ্ধে নামছে ব্রাজিল, জিতলেই নক আউটে

Qatar World Cup 2022: আজ সামনে সুইসরা। একটাই চিন্তা সাম্বা শিবিরে। নেমারের চোট। আজকের ম্যাচে এই তারকা ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে চলেছে ব্রাজিল।

দোহা: দলের অন্যতম তারকা প্লেয়ার নেমারকে ছাড়াই আজ বিশ্বকাপে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল (Brazil)। প্রথম ম্যাচে সার্বিয়ার (Serbia) বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একাই জোড়া গোল করেছেন রিচার্লিসন। আজ স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে একটাই চিন্তা সাম্বা শিবিরে। নেমারের চোট। আজকের ম্যাচে এই তারকা ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে চলেছে ব্রাজিল।

এদিকে চোটের জন্য মাঠে নামতে না পারায় স্বভাবতই হতাশ নেমার। দলের সেন্টার ব্য়াক মার্কুইনহোস বলছেন, "এই সময়টা সত্যিই খুব কঠিন ওঁর জন্য। গত ম্যাচের পর নেমার ভীষণ হতাশ হয়ে গিয়েছিল। এটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই এই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলাম।''

এরপরই মার্কুইনহোস আরও বলেন, ''গত ম্যাচের পর অনেকগুলো টেস্ট করতে হয়েছে নেমারের। এরপর ও ২৪ ঘণ্টায় বারবার ফিজিওথেরাপি করাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে নেমার কতটা উদ্যমী এই ম্যাচে নামার জন্য।'' নেমারের মতই এই ম্যাচে ড্যানিলোকেও পাওয়া যাবে না। চোটের জন্য অনুশীলনে দেখা যায়নি লুকাস পাকুয়েতাও। তবে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ তিতে। 

আজ আমনে-সামনে সার্বিয়া বনাম ক্য়ামেরুন

কাতার বিশ্বকাপে (Qatar World Cup) নিজেদের প্রথম ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছিল সার্বিয়া (Serbia) ও ক্যামেরুনকে (Cameroon)। ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছে সার্বিয়া। অন্যদিকে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ক্যামেরুনকে। আজ কি হবে?

বিশ্বকাপের মঞ্চে স্যামুয়েল এটোর ক্যামেরুন দল শেষবার ২০০২ সালে জয়ের মুখ দেখেছিল। কিন্তু এরপর থেকে বিশ্বকাপে কোনও ম্যাচই জয় পায়নি ক্যামেরুন। গত বছর টুর্নামেন্টে যোগ্যতাই অর্জন করতে পারেনি ক্য়ামেরুন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল ক্যামেরুনকে। এবারও শুরুর ম্যাচেই হার। আজ সার্বিয়ার বিরুদ্ধে কি জয়ের মুখ দেখতে পারবে আফ্রিকার দলটি?

সার্বিয়ার ক্ষেত্রেও এই লড়াই ডু অর ডাই। আটানব্বইয়ের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। আজকের ম্যাচে হারলে ফের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে সার্বিয়া।

এদিক গতাকল, স্পেন-জার্মানি ডুয়েল যেভাবে এগোল, তাতে যেন ফুটবল মাঠে দাবার এক লড়াই চাক্ষুষ করলেন বিশ্ববাসী। প্রথম পর্বে যে খেলায় জোরাল ছিল লুই এনরিকের দলের দাপট। পরে খেলার দাপট ধরেন জার্মানরা। আপাতত গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যাদেরকে ৭ গোলে বিধ্বস্ত করে অভিযান শুরু করেছিল স্পেন। ছন্দে ফেরা জার্মানরা কোস্টারিকাকে হারিয়ে নকআউটের অঙ্কে থাকবে বলেই প্রত্যাশা ফুটবল ভক্তদের। তবে তাদের রাউন্ড অফ ১৬-এ যাওয়া হবে কি না, তা নির্ভর করবে স্পেন-জাপান ম্যাচের ওপর। প্রসঙ্গত, জার্মানিকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল জাপান। কিন্ত তারা হেরেছে কোস্টা রিকার কাছে।

সেরা শিরোনাম

Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget