এক্সপ্লোর

Euro Cup Final: ইউরোপ সেরা হওয়ার লড়াই, শিল্প না গতি, সবুজ গালিচার লড়াইয়ে কারা বাজিমাত করবে?

England vs Spain: আজ থেকে ৬ বছর আগে শেষবার সিনিয়র ফুটবলে এই দুটো দল মুখোমুখি হয়েছিল। সেবার রহিম স্টার্লিংয়ের জোড়া গোলের সুবাদে ইংল্যান্ড ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল স্পেনকে।

বার্লিন: ওলিম্পিয়াস্টেডিওন স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত ১২.৩০ টায় ইউরোপ সেরা হওয়ার লড়াই। বার্লিনে আজ ফুটবল উৎসব। জার্মানি নেই টুর্নামেন্টে। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। কিন্তু ফুটবলপ্রেম যে দেশে সেই দেশ ইউরো কাপের মত টুর্নামেন্টের ফাইনালের স্বাদ যে চেখে দেখবেই তা বলাই বাহুল্য। তার মধ্যে খেতাবি লড়াইয়ে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। একটা দল শিল্পের জন্য বিখ্যাত। আর একটা দলের প্রধান শক্তি আক্রমণাত্মক ফুটবল ও গতিতে বাজিমাত করা। আজ থেকে ৬ বছর আগে শেষবার সিনিয়র ফুটবলে এই দুটো দল মুখোমুখি হয়েছিল। সেবার রহিম স্টার্লিংয়ের জোড়া গোলের সুবাদে ইংল্যান্ড ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল স্পেনকে। 

সেই ম্য়াচের গোলদাতা স্টার্লিং হোক বা মার্কাস র্যশফোর্ড। তাঁরা কেউই গ্যারেথ সাউথগেটের দলের অংশ নন। উল্টে ইংল্যান্ড ফুটবল দলে ফিল হ্যারি কেনের নেতৃত্বে যে দল মাঠে নামে সেই দলে ফডেন, বুকাও সাকার মত তরুণরা দাপট দেখাচ্ছেন। উল্টোদিকে ইনিয়েস্তা, ফ্যাব্রেগাসদের ঘরানা ধরে রেখে স্পেনের মিডফিল্ড বর্তমান প্রজন্মও যথেষ্ট উজ্জ্বল। রদ্রি, ড্যালি ওলমো, ফ্যাবিয়ান রুইজরা পুরো টুর্নামেন্টেই দাপট দেখিয়েছেন। ফাইনালে ইংল্যান্ডের স্ট্রাইকিং লাইনের সামনে কিন্তু এই ত্রয়ী রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠবেন নিঃসন্দেহে। আবার স্পেনের যে দলটি ২০১৮ সালে খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দলের থেকে একমাত্র নাচো একমাত্র প্লেয়ার যিনি এবারের ফাইনালে স্পেনের ডিফেন্স সামলাবেন শুরু থেকে। 

চলতি ইউরোতে এখনও পর্যন্ত নিজেদের ছয়টি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে স্পেন। যে কােনও ইউরোর মরশুমে সর্বাধিক সংখ্যক জয় যে কোনও একটি দলের। মোট ১৩টি গোল করেছেন স্পেনের ফুটবলাররা। অন্যদিকে ইংল্যান্ড শুরুর দিকে একটু নড়বড়ে ছিল। মাত্র সাতটি গোল এখনও পর্যন্ত করতে পেরেছে তারা গোটা টুর্নামেন্টে। যদিও এই নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনাল খেলতে চলেছে হ্যারি কেনের দল।

এখনও পর্যন্ত দুটো দল মোট ২৭ বার আমনে সামনে হয়েছে। তার মধ্যে স্পেন ১০ বার জয় পেয়েছে। ৩টি ম্য়াচ ড্র হয়েছে। ১৪ বার ইংল্য়ান্ড জিতেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইতহাস কিন্তু বলছে থ্রি লায়ন্সদের পাল্লাই ভারী। তবে এবারের টুর্নামেন্টের পারফরম্য়ান্সের বিচারে ইংল্যান্ড খাতায় কলমে কিছুটা পিছিয়ে থেকেই রবিবার গভীর রাতে খেলতে নামবে ফাইনালে। শেষ হাসি কারা হাসে সেটাই এখনও দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget