এক্সপ্লোর

Fifa World Cup: একটা ম্যাচ, একটা অঘটন, একগুচ্ছ পরিসংখ্যান

Qatar World Cup 2022: ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্তিনা।

দোহা: এমনটাও যে হতে পারে, তা কেউই স্বপ্নেও কি ভেবেছিল? উত্তরটা নিঃসন্দেহে না। কিন্তু এমনটাই হল। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম অঘটন। সৌদি আরবের (Saudi Arab) বিরুদ্ধে হেরে গেল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনা (Argentina)। একটি গোল পেনাল্টি থেকে করলেও পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভই থাকলেন মেসি। এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনা বনাম সৌদি আরব ম্যাচ শেষে কিছু পরিসংখ্যান -

১. ১৯৫৮ সালে জার্মানির বিরুদ্ধে শেষবার বিশ্বকাপের ম্যাচে প্রথমে গোল করেও ম্যাচ হারতে হয়েছিল আর্জেন্তিনাকে। ১৯৩০ সালে ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে শেষবার প্রথম অর্ধে এগিয়ে থেকে ম্যাচ হেরেছিল নীল সাদা শিবির।

 

২. ১৯৯০ সালে ক্যামেরন ইউরোপ মহাদেশের বাইরের কোনও দল হিসেবে আর্জেন্তিনাকে হারিয়েছিল। এরপর এই প্রথমবার ইউরোপের বাইরের কোনও দেশের কাছে হারল আর্জেন্তিনা। সৌদি আরব প্রথম এশিয়ার দল হিসেবেও আর্জেন্তিনাকে হারাল।

 

৩. শেষ তিনটি বিশ্বকাপে আর্জেন্তিনাকে যে তিনটি দল হারিয়েছে, তাঁদের মধ্যে কেউ বিশ্বকাপ জিতেছে তো কেউ ফাইনাল খেলেছে। যেমন ২০১৪ সালে জার্মানি আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে আর্জেন্তিনাকে হারিয়েছিল ফ্রান্স। তারা পরে বিশ্বচ্যাম্পিয়ন হয়। আর সেই বছরই ক্রোয়েশিয়াও আর্জেন্তিনাকে হারিয়েছিল। তারা রানার্স আপ হয় ফরাসিদের কাছে হেরে। 

 

৪. আর্জেন্তিনার লিওনেল মেসি বিশ্বের পঞ্চম প্লেয়ার হিসেবে চারটি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে গোল করেছিলেন মেসি। তালিকায় মেসির আগে পেলে, সিলার, ক্লোজে ও রোনাল্ডো রয়েছেন। 

 

৫. ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্য়াচে হার এই প্রথম আর্জেন্তিনার। 

 

৬. লিওনেল মেসি আর্জেন্তিনার শেষ ৫টি ম্যাচে টানা গোল করলেন। এই নিয়ে দ্বিতীয়বার এই নজির গড়লেন তিনি। এর আগে ২০১১ নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচটি ম্য়াচে টানা গোল করেছিলেন মেসি। 

 

৭. সালেম আলদসারি সৌদি আরবের তৃতীয় ফুটবলার যিনি বিশ্বকাপের মঞ্চে একটির বেশি গোল করেছেন। তাঁর আগে রয়েছেন সামি আল জাবের (৩) ও ফুয়াদ আমিন (২)। আলদসারি এর আগে ২০১৮ বিশ্বকাপে গোল করেছিলেন। 

 

এদিন ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্তিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্তিনা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান আলশেহরি। তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

২ গোল হজম করে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে আর্জেন্তিনা। কিন্তু বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি। সৌদি আরব বক্সের বাইরে দুটি ফ্রি কিক পায় আর্জেন্তিনা। দুবারই লক্ষ্যভ্রষ্ট হন মেসি। ৫৯ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। আলেজান্দ্রো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ ও এঞ্জো জেরেমেইসকে নামান তিনি। তাতে আর্জেন্তিনার খেলায় ধার বাড়লেও, গোল হয়নি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget