এক্সপ্লোর

France FIFA WC 2022 Squad: নেই পোগবা ও কঁতে, কাতার বিশ্বকাপের ২৫ সদস্যের দল ঘোষণা করল ফ্রান্স

FIFA WC 2022: বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

প্যারিস: রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল। কাতারে ২০২২ বিশ্বকাপে (FIFA World Cup 2022) খেতাব রক্ষার লড়াই তাদের সামনে। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করে দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

বুধবার রাতে প্যারিসে সংবাদিক সম্মেলন করে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন দেশঁ। চোটের জন্য ফ্রান্সের বিশ্বকাপের দলে নেই মিডফিল্ডার এনগোলো কঁতে ও পল পোগবা। তবে আক্রমণভাগে ফিরেছেন এ বছরই ব্যালঁ ডি’অর পুরস্কার পাওয়া করিম বেঞ্জেমা।যদিও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে তিনি ম্যাচ ফিট নন বলেই মনে করা হচ্ছে। তবে ৩৫ বছর বয়সী স্ট্রাইকার বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে জানিয়েছেন দেশঁ। বলেছেন, ‘করিম জানে বিশ্বকাপ ওর জন্য গুরুত্বপূর্ণ। ২২ নভেম্বর প্রথম ম্যাচ খেলার জন্য ও সর্বস্ব দিয়ে চেষ্টা করবে।’


চোট থাকা ডিফেন্ডার রাফায়েল ভারানকেও কাতারে নিয়ে যাচ্ছেন ফ্রান্স কোচ। ম্যান ইউনাইটেডের ডিফেন্ডারও প্রথম ম্যাচের আগে ম্যাচ ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস ফরাসি কোচের। দেশঁ বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচ যেহেতু ২২ তারিখ, প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পাব।’

 
ফ্রান্সের বিশ্বকাপ দলে রাখা হয়েছে অলিভিয়ের জিহুকেও। গত বছরের ইউরোর পর এসি মিলান স্ট্রাইকারকে দলে ডাকা হলো এই প্রথম। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সব ম্যাচে খেললেও কোনও গোল করতে পারেননি তিনি। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ। দেশঁ বলেছেন, ‘আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের চেয়ে তো বড় কিছু নেই। তবে খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।’


২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের কাতার অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।


বিশ্বকাপের ফ্রান্স দল:

গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, উইলিয়াম সালিবা, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়েন র‍্যাবিয়ত, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।

ফরওয়ার্ড: করিম বেঞ্জেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিহু, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে ও ক্রিস্তোফার এনকুনকু।

আরও পড়ুন: রোহিত-কোহলিদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি, বলছেন দ্রাবিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget