এক্সপ্লোর

FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি

Argentina vs Switzerland: মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। যেভাবে নিজের ফিটনেসের উন্নতি ঘটিয়েছেন মেসি, তা উল্লেখ করেছেন স্কালোনি।

টেক্সাস: আগামীকাল ভারতীয় সময়ে সকাল ৬.৩০টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্তিনা ও স্যুইৎজারল্যান্ড। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৯ বছরের লিওনেল মেসি। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে আটটি গোল করে ফেলেছেন আর্জেন্তাইন সুপারস্টার। প্রতি ম্য়াচেই নিজের ছাপ রাখছেন। বয়সকেও যেন হার মানিয়েছেন ফুটবলের যুবরাজ। মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। যেভাবে নিজের ফিটনেসের উন্নতি ঘটিয়েছেন মেসি, তা উল্লেখ করেছেন স্কালোনি।

স্যুইৎজারল্যান্ড ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে এসে স্কালোনি বলছেন, 'লিও প্রত্যেক ম্য়াচে কমবেশি ভালই দৌড়োচ্ছে। ওঁর ফিটনেস কোচের সঙ্গে প্রচুর কাজ করেছিল। যার প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে ম্য়াচে। বয়স, গোলের সংখ্য়া নিয়ে কিছু বলছি না। কিন্তু এটুকু বলতে পারি যে ওঁ নিজের সবকিছু দিয়ে দিচ্ছে এই বিশ্বকাপে। গোল করা থেকে শুরু করে সুযোগ তৈরি করা। ম্য়াচের পর ম্য়াচ একই কাজ করে যাচ্ছে। ও নিজেকে মেশিনে পরিণত করেছে।'

স্কালোনির দাবি মিশর ম্যাচের বিতর্কি ঘিরে চারিদিকে যে শোরগোল হচ্ছে, তা আর্জেন্তিনার সাজঘরেও পৌঁছেছে এবং খেলোয়াড়রা সেই বিষয়ে অবগত। তবে এই বিতর্ক, সমালোচনা বরং তাদের দলের সকলের মধ্যে বাড়তি উদ্যমেরই সঞ্চার করেছে। কোয়ার্টার ফাইনাল ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, 'সত্যি বলতে এমন অনেক লোক রয়েছেন যারা চান না আমরা গত বারের বিশ্বকাপ জেতার পরে আরও একটা বিশ্বকাপ জিতি এবং সেটা আমাদের নজর এড়ায়নি। হ্যাঁ, এই বিষয়টি খেলোয়াড়দের অবধিও পৌঁছেছে। আমরা সমালোচনা বা এই ধরনের মন্তব্যকে বাড়তি উদ্যম জোগানোর জন্য কাজে লাগাই যাতে খেলোয়াড়রা আরও ভাল পারফর্ম করেন।'

আর্জেন্তিনার কোচ স্কালোনির দাবি আর্জেন্তিনার বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ এই প্রথম নয়, এমন ধরনের না না অভিযোগ দশকের পর দশক ধরে তাদের বিরুদ্ধে করা হচ্ছে। 'এই ধরনের মন্তব্য তো বহুদিন ধরেই শুনছি। সেই ১৯৮৬ সাল থেকে, ৪০ বছর হয়ে গেল। ওরা তখনও বলেছিল আমাদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। তো এটা তো আর নতুন কিছু নয়। এই সমালোচনা খেলোয়াড়দের বুঝিয়ে দিতে সাহায্য করে যে অনেক মানুষ রয়েছে যারা আমাদের পরাজয় দেখতে চায়। তবে এমনটা স্বাভাবিকই। অনেক মানুষজনই তো আছে যারা অন্য কোনও জাতীয় দলকে হারতে দেখতে চায় না।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget