Brazil vs Japan: আজ কি শুরু থেকেই খেলবেন নেইমার? ভিনিদের সাম্বা ঝড় আটকে অঘটন কি ঘটাবে জাপান?
FIFA World Cup 2026: নিজদের 'সি' গ্রুপে শীর্ষে থেকে নক আউটে জায়গা পাকা করে নিয়েছে ব্রাজিল ফুটবল দল। সেলেকাওরা গ্রুপ পর্বে দুটো জয় ও একটি ড্র নিয়ে অপরাজিতই এখনও ব্রাজিল।

হাউস্টন: ব্রাজিল (Brazil vs Japan) আর হেক্সার মাঝে বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্রথম সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বোধহয় হতে চলেছে জাপান। আজ রাতে ভারতীয় সময় ১০.৩০টায় নক নক আউটে সুপার ৩২-তে ব্রাজিল খেলতে নামবে জাপানের বিরুদ্ধে। কার্লো আনচেলোত্তির দলের সবচেয়ে বড় তুরুপের তাস নেইমারকে নিয়েই যাবতীয় কৌতূহল। গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে নেইমার খেলেননি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আনচেলোত্তি জানিয়ে দিয়েছেন যে ব্রাজিলের সুপারস্টার এখন আগের থেকে অনেকটা ফিট। কিন্তু তিনি কি জাপানের বিরুদ্ধে শুরু থেকেই নামবেন? সেটাই দেখার।
নিজদের 'সি' গ্রুপে শীর্ষে থেকে নক আউটে জায়গা পাকা করে নিয়েছে ব্রাজিল ফুটবল দল। সেলেকাওরা গ্রুপ পর্বে দুটো জয় ও একটি ড্র নিয়ে অপরাজিতই এখনও ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিল ৩ ম্যাচে ৭ গোল করেছে। ১ গোল হজম করতে হয়েছে তাঁদের। এবারের বিশ্বকাপে ব্রাজিল শিবিরের শক্তি মুলত আক্রমণ ও মিডফিল্ড। কারণ মাঝমাঠে ক্যাসেমিরোর মত অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। অন্যদিকে দুই উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। ভিনির গতি ও ড্রিবলের সামনে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে জাপানের ডিফেন্স লাইন আপ, তা দেখার।
ব্রাজিল যেখানে তারকা সমন্বিত দল, সেখানে জাপান কিন্তু কোনও ব্যক্তি নির্ভর বা কোনও ব্যক্তিগত ক্যারিশমায় জেতা বা লড়াই করার ওপর নির্ভর করে না। জাপানের কোচ কোচ হাজিমে মোরিয়াসু। তাঁর দলে কেইতো নাকামুরা মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন। এছাড়াও যাঁদের নাম উল্লেখযোগ্য তাঁরা হলেন, দোয়ান, কামাদা ও উয়েদা। প্রত্যেকেই কিন্তু যে কোনও সময়ে বেগ দিতে পারেন খেলায়।
আজকের ম্যাচে ব্রাজিল প্রথম থেকেই সাঁড়াশি চাপে রাখার চেষ্টা করবে জাপানকে। কিন্তু সামুরাইরা চাইবে প্রথমার্ধে যাতে কোনও গোল হজম না করতে হয়। সেক্ষেত্রে সুযোগ বুঝে দ্বিতীয় অর্ধে চাপ বাড়ানো যাবে ব্রাজিলের ওপর।
কোচিং কেরিয়ারেই ইতি টানছেন ব্রুস?
বিশ্বকাপ ফুটবলের মত মঞ্চে প্রথমবার নক আউটে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কানাডার বিরুদ্ধে নক আউটের ম্য়াচে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ার পর তাদের কোচ হুগো ব্রুস সাংবাদিক বৈঠকে এসে বলেছেন, 'ম্যাচ হেরে যাওয়ার পর সরে দাঁড়ানোটা কোনও বুদ্ধিমানের কাজ নয়। আমি আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেব যে আদৌ আমি কী করতে চাই। তবে এটা ঠিক যে বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে আর আমাকে দেখা যাবে না কোনওদিন।'






















