FIFA World Cup: ৬৮ বছরে প্রথমবার, সবচেয়ে বেশি গোল হওয়ার নিরিখে কি বিশ্বরেকর্ড গড়বে এবারের বিশ্বকাপ?
World Cup Football 2026: গত ৬৮ বছরে ম্য়াচ প্রতি এত বেশি গোল আর কোনও বিশ্বকাপে এত গোল হয়নি। ১৯৫৮ বিশ্বকাপে প্রতি ম্য়াচে ৩.৬ গড়ে গোল হয়েছিল।

নয়াদিল্লি: গোল হওয়ার নিরিখে রেকর্ড গড়তে পারে এবারে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। প্রতি মুহূর্তেই প্রত্যেক ম্য়াচে যেভাবে গোলের বন্য়া দেখা যাচ্ছে, তা অন্য় কোনও বিশ্বকাপে গত ৬৮ বছরে এত দেখা যায়নি। ওপ্টাফ্রাঞ্জের রিপোর্ট অনুযায়ী চলতি বিশ্বকাপে প্রতি ম্যাচে গোলের গড় ২.৯৮। গত ৬৮ বছরে ম্য়াচ প্রতি এত বেশি গোল আর কোনও বিশ্বকাপে এত গোল হয়নি। ১৯৫৮ বিশ্বকাপে প্রতি ম্য়াচে ৩.৬ গড়ে গোল হয়েছিল। এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে ১৬১ গোল হয়েছে এখনও পর্যন্ত। ২০২২ কাতার বিশ্বকাপে মোট ১৭২ গোল হয়েছিল মোট। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয় বলতে কানাডা ৬-০ ব্যবধানে জয় পেয়েছে কাতারের বিরুদ্ধে।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা রাউন্ড অব ৩২-এ
শেষবার ২০১০ সালে বিশ্বকাপের মঞ্চে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার আয়োজক দেশ হিসেবে খেলেছিল প্রোটিয়া শিবির। আর ১৬ বছর পর ফের বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল প্রথমবার নক আউটে। কোরিয়ার বিরুদ্ধে জয়ের পর ছেলেদের পারফরম্য়ান্সে বিরাট খুশি কোচ হুগো ব্রুস। তার থেকেই তিনি খুশি ছেলেরা অনেক বড় বড় সমালোচকদের জবাব দিতে পেরেছে। তিনি নিজেই বলছেন, 'বড় বড় কথা বলা অনেকের মুখ বন্ধ করিয়ে দিয়েছি।' এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে মেক্সিকোর বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচে ২-০ ব্যবধানে হেরে গিয়েছিল বাফানারা। নিজেদের দ্বিতীয় ম্য়াচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ড্র করেছিল। আর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে নক আউটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ব্রুস বলছেন, 'আমার দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে আমি খুব গর্বিত। আমি মনে করি গত কয়েক সপ্তাহে যারা ভেবেছিল আমাদের কিছু পরিবর্তন করা উচিত, সেই বড় বড় কথা বলা লোকদের আমরা জবাব দিয়েছি।'
নেপাল ফুটবলকে নির্বাসনে পাঠানো হল
এদিকে, বিশ্বকাপের মাঝেই নির্বাসিত করা হল নেপাল ফুটবল সংস্থাকে। নেপালের ন্যাশানল স্পোর্টস কাউন্সিল এএনএফএ-কে তিন মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল। ফিফা তাদের বিবৃতিতে বলেছে যে কাউন্সিলের ব্যুরো ফিফা নিয়মের আর্টিকেল ১৪ প্যারাগ্রাফ ১ (আই) এবং ৩-এর অধীনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সংক্রান্ত নিয়মের লঙ্ঘনের কারণে, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে অবিলম্বে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে।






















