এক্সপ্লোর

FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা

Mexico vs England: মেক্সিকো সিটিতে সেই ম্যাচ আয়োজনকে ঘিরেই বেনজির এক জট দেখা দিয়েছে।

মেক্সিকো সিটি: বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ষোলোয় ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি মেক্সিকো ও ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। ঘরের মাঠে তারা নামবে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করতে। প্রতিপক্ষ হ্যারি কেনের ইংল্যান্ড।

আর মেক্সিকো সিটিতে সেই ম্যাচ আয়োজনকে ঘিরেই বেনজির এক জট দেখা দিয়েছে। কারণ, সেই ম্যাচের সময় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে ম্যাচ সময়ে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ নিয়ে আলোচনাও শুরু করেছে ফিফা।

থ্রি লায়ন্সদের সামনে আজতেকা স্টেডিয়ামে নামবে মেক্সিকো। সেই ম্যাচটি বেশ কয়েক ঘণ্টা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, সেই ম্যাচের সময়কার আবহাওয়ার পূর্বাভাস। প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে সেই সময়। সঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। এমনিতেই বলা হয় যে, বজ্রপাতের সময় খোলা আকাশের নীজে থাকা নিরাপদ নয়। যে কোনও মুহূর্তে অভিশাপ নেমে আসতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সেদিন ম্যাচের সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ৯০ শতাংশ। স্থানীয় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। জানিয়েছে, বজ্রপাতের জন্য বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে উদ্যোক্তাদের।

ম্যাচ পিছিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা চলছে ফিফা কর্তাদের। একটা সময় জল্পনা ছড়িয়েছিল যে, ম্য়াচটা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আনা হবে কি না। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ফিফা। তবে স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বাজ পড়লে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হবে। সেরকম পরিস্থিতি হলে প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের মাঠ থেকে উঠে যেতে বলা হবে। তাঁদের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে। ফুটবলপ্রেমীদের বলা হবে স্টেডিয়ামের ছাদের নীচে আশ্রয় নেওয়ার জন্য। ম্যাচ শুরু করা যাবে যদি ৩০ মিনিটের মধ্যে বজ্রপাত ও দুর্যোগের আশঙ্কা নেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় তবেই।

এমনিতেই উত্তর আমেরিকার আবহাওয়া, তীব্র গরমের জন্য বিশ্বকাপ আয়োজন নিয়েই সমস্যায় ফিফা। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছিলেন, ইরাকের বিরুদ্ধে ম্য়াচ পিছিয়ে যাওয়ায় প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। সেই সময় ফুটবলাররা তাস খেলতে বাধ্য হয়েছিলেন। ফিলাডেলফিয়ায় বৃষ্টি থামার পর মাঠকর্মীদের নির্দেশদিতে দেখা গিয়েছিল কিলিয়াম এমবাপেকেও।

আরও পড়ুন: মেসি-ম্যাজিকের পরেও কেপ ভার্দের রূপকথার লড়াই, থ্রিলার জিতে মিশরের সামনে আর্জেন্তিনা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget