এক্সপ্লোর

FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা

Norway vs England: মায়ামিতে ইংল্যান্ড বনাম নরওয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিন বিকেলে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

মায়ামি: মেক্সিকোর বিরুদ্ধে টানটান ম্যাচে জিতে বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। সপ্তাহান্তে নরওয়ের বিরুদ্ধে মাঠে নামবে থ্রি-লায়ান্সরা (Norway vs England)। সেই ম্যাচেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মেক্সিকোর বিরুদ্ধে ইংল্যান্ডের গত ম্যাচেও এই বজ্রপাতের সম্ভাবনা ছিল এবং ম্যাচ এই কারণেই প্রায় ঘণ্টাখানেক দেরি করে শুরু হয়েছিল। আবারও ইংল্যান্ডের ম্যাচে সেই বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী ম্য়াচের দিন প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। NBC Miami-র রিপোর্ট অনুযায়ী ওই দিন বিকেল পাঁচটা নাগাদ বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা তো রয়েইছে, পাশাপাশি গোটা দিন প্রবল গরমও কিন্তু ম্যাচের সময় তারকাদের ফিটনেসের পরীক্ষা নেবে। 

ম্যাচের দিন ৩৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং বাতাসে ৬০ থেকে ৬৮ শতাংশ পর্যন্ত আর্দ্রতা থাকে। অর্থাৎ তাপমাত্রা আক্ষরিক অর্থে ৩৪ ডিগ্রি হলেও, তা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশের মতো অনুভূত হতে পারে।

আরও পড়ুন:- ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন 

ফিফার নিয়ম অনুযায়ী কোনও স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে খেলোয়াড় এবং সমর্থকদের সুরক্ষার কথা মাথায় রেখে ম্যাচ স্থগিত রাখা হয়। সেই বজ্রপাত হওয়ার আধ ঘণ্টার আগে খেলা শুরু করা যাবে না এবং যতবার ওই আট মাইলের মধ্যে বজ্রপাত হবে, প্রতিবার শেষ বজ্রপাতের সময় থেকে ওই আধ ঘণ্টাটা ধরা হবে।

শুধু ইংল্যান্ড ম্য়াচ নয়, এই বিশ্বকাপে কিন্তু ফ্রান্স এবং ইরাকের ম্যাচও এই বজ্রপাতের জেরেই দুই ঘণ্টার মতো বন্ধ ছিল। ইংল্যান্ডের গত ম্যাচে এই বজ্রপাতের জেরে খেলা তো বন্ধ হয়ই, পাশাপাশি বিশ্বকাপপূর্বে ইংল্যান্ডের প্রস্তুতি পর্বের ম্যাচেও এই বজ্রপাতের জেরেই ব্যাহত হয়েছিল। ইংল্যান্ড বনাম কোস্টা রিকার ম্যাচও এক ঘণ্টা মতো এই বজ্রপাতের জেরে বন্ধ ছিল। মেক্সিকোর রাউন্ড অফ ৩২-র ম্যাচেও পরিবেশ ব্যাঘাত ঘটিয়েছিল। আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে ফের একবার এই বজ্রপাত বিশ্বকাপের এক ম্যাচে বিঘ্ন ঘটাতে চলেছে। 

তবে পরিবেশের উন্নতি হলে মাঠেও কিন্তু এক হাড্ডাহাড্ডি ম্যাচের প্রবল সম্ভাবনা রয়েছে। মতান্তরে বিশ্বের সেরা দুই ফরোয়ার্ড হ্যারি কেন ও আরলিং হালান্ড একে অপরের মুখোমুখি হবেন। তাই এই ম্যাচের দিকে কিন্তু সমর্থকরা বিশেষ নজর রাখবে।

 

Advertisement

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Advertisement

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget