এক্সপ্লোর

Fifa World Cup: 'বুড়ো' ওচোয়া যেন 'চিনের প্রাচীর', মেক্সিকো-পোল্যান্ড ম্যাচও গোলশূন্য

Qatar World Cup 2022: ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে গিয়েছিল পোল্যান্ড। কিন্তু মেক্সিকোর ওচোয়া শরীর বাঁদিকে ছুঁড়ে দিয়ে নিখুঁত অনুমান ক্ষমতায় বল আটকে দেন।

দোহা: ৩৭ বছর ১৩২ দিন বয়স। কিন্তু এই বয়সেও গোলপোস্টের নীচে একপ্রকার দুর্ভেদ্য তিনি। মেক্সিকোর (Mexico) গুলিরেমো ওচোয়া (Guillermo Ochoa)। পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে তেকাঠির নীচে চিনের প্রাচীর হয়ে উঠলেন গুলিরেমো ওচোয়া। পোল্যান্ডের লেওয়ানডস্কি একবারও গোলমুখ খুলতে পারলেন না ম্যাচে। ডেনমার্ক-তিউনেশিয়া ম্যাচের পর পোল্যান্ড-মেক্সিকো ম্যাচ গোলশূন্য ড্র হয়ে গেল। 

মেক্সিকো ৪-৩-৩ ফর্মেশনে দল নামিয়েছিল। অন্যদিকে পোল্যান্ড তাঁদের দল সাজিয়েছিল ৪-২-৩-১ ফর্মেশনে। এদিন ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল মেক্সিকো। কিন্তু পোল্যান্ডের গোলরক্ষকের দুরন্ত সেভ তা আটকে যায়। 

দ্বিতীয় অর্ধে পেনাল্টি পেয়ে গিয়েছিল পোল্য়ান্ড। ৫৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে গিয়েছিল পোল্যান্ড। কিন্তু মেক্সিকোর ওচোয়া শরীর বাঁদিকে ছুঁড়ে দিয়ে নিখুঁত অনুমান ক্ষমতায় বল আটকে দেন। গোটা ম্যাচে বেশ কয়েকবার ডি বক্সের ভেতর মেক্সিকোর ত্রাতা হয়ে উঠলেন ওচোয়া। 

মেসিদের হার প্রথম ম্যাচে 

টুর্নামেন্ট শুরুর আগেই জার্মানির কিংবদন্তি য়ুর্গেন ক্লিন্সম্যান ভবিষ্যদ্বাণী করেছিলেন, অঘটনের বিশ্বকাপ হবে এবার।

ফুটবল পণ্ডিতরা হয়তো ভাবতেও পারেননি যে, ক্লিন্সম্যানের কথা এত তাড়াতাড়ি ফলে যাবে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল আর্জেন্তিনা। যাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল। সৌদি আরব আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল (Argentina vs Saudi Arabia)। অঘটনের বিশ্বকাপ যেন শুরু হয়ে গেল মঙ্গলবার, টুর্নামেন্টের তৃতীয় দিনই।

এই ম্যাচের আগে আর্জেন্তিনার সঙ্গী ছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি। বলাবলি হচ্ছিল, ইতালির সেই রেকর্ড এবারের বিশ্বকাপেই ভেঙে দিতে পারে লা আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই সম্ভাবনা ধাক্কা খেল। বরং রেকর্ড গড়ল সৌদি আরব। ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্য়ে এই প্রথম কোনও টুর্নামেন্টের একটি ম্য়াচে ২ গোল দিল সৌদি আরব।

লুসেইল স্টেডিয়ামে ম্যাচের শুরু দেখে অবশ্য অন্যরকম মনে হয়েছিল। মনে হয়েছিল, ফেভারিট আর্জেন্তিনা গোলের মালা পরিয়ে দেবে তুলনামূলকভাবে দুর্বল সৌদি আরবকে। ম্যাচের ২ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। যিনি আগেই ঘোষণা করে দিয়েছেন যে, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। মেসির বাঁ পায়ের মাটি ঘেঁষা শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget