এক্সপ্লোর

Real Madrid sign Mbappe: অপেক্ষার অবসান, অবশেষে সরকারিভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এমবাপে

Kylian Mbappe: পাঁচ বছরের চুক্তিতে লস ব্লাঙ্কোসের হয়ে সই করলেন ফরাসি তারকা।

মাদ্রিদ: বহু বছরের জল্পনা অবশেষে সমাপ্ত হল। সরকারিভাবে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পাঁচ বছরের জন্য লস ব্লাঙ্কোসের হয়ে সই করলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।

এমবাপে যে রিয়াল মাদ্রিদ অনুরাগী, তা কারুরই জানার বাকি নেই। স্বপ্নের ক্লাবে সই করার কথা নিজের বাল্যকালের কয়েকটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় জানান ফরাসি তারকা। তিনি লেখেন, 'স্বপ্ন সত্যি হল আজ। আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত এবং গর্বিত। আমি যে ঠিক কতটা উত্তেজিত, তা বলে বোঝাতে পারব না। আপনাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি মাদ্রিস্তা। আপনাদের অনবদ্য সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। হালা মাদ্রিদ।' 

 

 

প্যারিস সঁ জরমেঁর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই এমবাপে ফ্রি-ট্রান্সফার হিসাবে রিয়ালে যোগ দিলেন। প্রথা অনুযায়ীই ফ্রি ট্রান্সফার হিসাবে দলে যোগ দেওয়ায় তিনি চুক্তি সই করার জন্য বোনাস পাবেন। শোনা যাচ্ছে সেই বোনাস প্রায় ৮৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। পাঁচ বছরে কিস্তিতে এমবাপেকে এই টাকা রিয়ালের তরফে দেওয়া হবে। পাশাপাশি তিনি বেতন বাবদ প্রতি বছরে কর দেওয়ার পর ১২.৮ মিলিয়ন পাউন্ড পাবেন। 

এমবাপে এবং রিয়ালের প্রেমকাহিনীর বিষয়ে নতুন করে খুব একটা বলার কিছু নেই। সকলেই জানেন এমবাপে রিয়াল অনুরাগী। অতীতে একাধিকবার ব্যর্থ হয়েও ২০২২ সালে এমবাপেকে সই করানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্পেনের রাজধানীর ক্লাবটি। তবে শেষমেশ ফ্রান্সের রাজধানীর পিএসজিতে দুই বছরের জন্য নিজের চুক্তি বাড়ান এমবাপে। সেই চুক্তিতে আরও এক বছর বাড়ানোর বিকল্প ছিল। তবে নতুন চ্যালেঞ্জের খোঁজে তা মানেননি এমবাপে। ফরাসি বিশ্বজয়ী এবার রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের হয়েই পরের মরশুম থেকে মাঠে নামবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় রিয়ালের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget