এক্সপ্লোর

Mohun Bagan Super Giant: লক্ষ্য আজীবন মোহনবাগানে থাকা, সবুজ মেরুনের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন গোলকিপার বিশাল কায়েথ

Vishal Kaith: ২৮ বছর বয়সি বিশাল কায়েথ গত মরশুমে ২৫টি ম্যাচ খেলে ন’টি ম্যাচে কোনও গোল খাননি। মোট ৫০টি গোল সেভ করেন তিনি।

কলকাতা: দুর্ভেদ্য গোলকিপার বিশাল কায়েথের (Vishal Kaith) সঙ্গে আরও চার বছরের চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাঁর চুক্তির মেয়াদ এখন ২০২৯ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশাল এই চুক্তিতে সই করে জানিয়ে দিয়েছেন, সারা জীবন মোহনবাগানে খেলতে চান। 

মোহনবাগান রক্ষণের সর্বশেষ প্রহরী বহু ম্যাচে দলের হার বাঁচিয়েছেন একা হাতে। টাইব্রেকারে একাধিকবার প্রতিপক্ষের শট বাঁচিয়ে দলকে খেতাব এনে দিয়েছেন। সে আইএসএল হোক বা ডুরান্ড কাপ। এ মরশুমেও তাঁর সেভই ডুরান্ড কাপ ফাইনালে তুলেছিল সবুজ-মেরুন শিবিরকে। আইএসএলে একবার ও ডুরান্ড কাপে একবার করে গোল্ডেন  গ্লাভ জিতেছেন তিনি। 

শুধু তাঁর অসাধারণ পারফরম্যান্স নয়। ক্লাবের প্রতি তাঁর ভালবাসা, দায়িত্ববোধ ও আবেগও যে যথেষ্ট, তা বারবার বিভিন্ন কথাবার্তায় বুঝিয়েছেন। তাঁর গোলে থাকা মানে যে বাড়তি মনোবল পান তাঁর সতীর্থরা, তাও অনেকবার বলেছেন তাঁরা। সে জন্যই তাঁর সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করল ক্লাব। চুক্তির মেয়াদ বাড়ানোর পর বিশাল বলেন, 'আজীবন মোহনবাগানেই খেলতে চাই। ক্লাব সমর্থকদের ভালবাসা ও আবেগ আমার কাছে এতটাই দামি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা ভাবি না। সে জন্যই এ রকম দীর্ঘ চুক্তি করলাম'।   

২৮ বছর বয়সি এই পাঞ্জাবি গোলকিপার গত মরশুমে ২৫টি ম্যাচ খেলে ন’টি ম্যাচে কোনও গোল খাননি। মোট ৫০টি গোল সেভ করেন তিনি। সেভ পার্সেন্টেজ বা তাঁর গোলের দিকে আসা মোট শটের যত শতাংশ শট তিনি আটকেছেন, তার হার ছিল ৬১। সব মিলিয়ে ৩১টি গোল খেয়েছেন তিনি। এমন পরিসংখ্যান যে গোলকিপারের, তাঁকে যে কোনও দলই রেখে দিতে চাইবে। তাই এ বার মোহনবাগানের কোচ বদল হলেও গোলকিপার বদল হয়নি। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে সেই আস্থার যথাযোগ্য সন্মানও দেন ১৮৭ সেন্টিমিটার উচ্চতার বিশাল। 

এ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের দল বাছাই নিয়ে বিশাল বলেন, 'এ বারও আইএসএল বা সুপার কাপ জেতার মতো দল হয়েছে আমাদের। গতবারের চেয়ে এ বার অনেক শক্তিশালী আমরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলতে হবে এশিয়ার অন্যতম সেরা ক্লাবগুলির বিরুদ্ধে। সেখানে গোল না খাওয়া বড় চ্যালেঞ্জ'।  

এ মরশুমের শুরুতে ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে টাই ব্রেকারে তিনি একাধিক শট বাঁচিয়ে দলকে জেতান। ফাইনালে অবশ্য সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। আইএসএলে তাঁকে এই ধারাবাহিকতাই আনতে হবে নিজের পারফরম্যান্সে। এর আগে পুণে সিটি, চেন্নাইন এফসি-র হয়ে খেলা বিশাল আইএসএলে ১১৯টি ম্যাচ খেলে ফেলেছেন। ৩৯টি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছেন। মোট সেভ পার্সেন্টেজ ৬৭%। ২৯৫টি সেভ করেছেন। ২০২২-এ সবুজ-মেরুন বাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই তিনি আরও দুর্ভেদ্য হয়ে ওঠেন। 

(তথ্য: আইএসএল মিডিয়া)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ১০০০-র পথে! 'সুপার সাব' রোনাল্ডোর গোলে শেষ লগ্নে জয় পর্তুগালের 

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget