এক্সপ্লোর

Indian Football: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসবেন, জাতীয় দল থেকে নাম তুলে নিলেন রালতে

Lalengmawia Ralte: পড়াশুনোর প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না রালতে। উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে আগামী ১১ জুন কাতারের বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীর দল। 

নয়াদিল্লি: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্য়াচের জন্য সম্ভাব্য ভারতীয় দলে তিনি ছিলেন। কিন্তু আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তরুণ মিডফিল্ডার লালেংমাউইয়া রালতে। কুয়েতের বিরুদ্ধে আগামী ৬ জন যে ম্য়াচ রয়েছে তার জন্য যাতে তাঁকে ভাবা না হয়, তার জন্যই ভারতীয় ফুটবল দলের কাছে আবেদন জানিয়েছেন তিনি। আসলে খেলাধূলোর পাশাপাশি পড়াশুনোও চালিয়ে যাচ্ছেন রালতে। আর সামনেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তাই তার আগে পড়াশুনোর প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না রালতে। উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে আগামী ১১ জুন কাতারের বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীর দল। 

শুধু রালতেই নন। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্য়াচে হয়ত ভারতীয় দল পাবে না আকাশ মিশ্রা, রাহুল কেপি ও মহম্মদ ইয়াসিরকে। পরিবারের মানুষ অসুস্থ, তাই আগামী ১০ মে-র পর জাতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন সুনীল ছেত্রী। ভুবনেশ্বরে প্রথম ক্যাম্প আয়োজিত হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিত জানানো হয়েছে, ''রালতে নিজে ভারতীয় দলের কোচ ও সাপাের্ট স্টাফদের আবেদন জানিয়েছেন যে তাঁকে যাতে আসন্ন ম্য়াচের জন্য না ভাবা হয়।'' উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বই সিটির জার্সিতে আইএসএল খেতাব জিতেছেন রালতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mumbai City FC (@mumbaicityfc)

দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৮টি ম্য়াচ খেলতে নেমেছেন রালতে। গত আইএসএলে মুম্বই সিটির হয়ে ৮৫ শতাংশ সঠিক পাস দিয়েছেন তিনি। ২৩ বছরের এই তরুণ মোট ১৭ বার সুযোগ তৈরি করেছেন দলের হয়ে। মোহনবাগান সুপারজায়ান্টসের বিরুদ্ধে ফাইনালে ম্য়াচের সেরার পুরস্কারও জিতেছেন রালতে।

উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্টের ঘরের মাঠে এসে তাদের হারিয়ে আইএসএল কাপ জেতার আনন্দ যে নিজেদের মাঠে কাপ জেতার আনন্দের চেয়ে অনেক বেশি, শনিবার ৩-১-এ তাদের হারানোর পর বাঁধভাঙা সেলিব্রেশনে সেটাই বুঝিয়ে দিয়েছিলেন মুম্বইয়ের ফুটবলাররা। খেতাব জয়ের পর মুম্বই সিটি এফসি-র অধিনায়ক রাহুল ভেকে বলেন, ''শিল্ড জয়ের ম্যাচে আমরা যে ভুলগুলো করেছিলাম, সেগুলো থেকে শিক্ষা নিয়েছি। কোচ আমাদের একটা নির্দিষ্ট কৌশলে খেলতে বলেছিলেন। আজ প্রত্যেকেই যার যার নিজের দায়িত্ব খুব ভাল করে জানত। ম্যাচের প্রথম মিনিট থেকেই আমরা কী ভাবে খেলেছি, তা সকলেই দেখেছেন। সে জন্যই জয় পেলাম এবং ৯০ মিনিট পর্যন্ত আধিপত্য বজায় রাখতে পেরেছি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget