এক্সপ্লোর

IND vs AFG: ''সহজ সুযোগ মিস করেছি অনেক'', আফগান ম্য়াচ ড্র হওয়া নিয়ে কী বললেন স্তিমাচ?

World Cup Qualifiers: ভারত বিশ্বের ১৫৭ নম্বরের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের শেষ দিকে কয়েকটি ভাল সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে ভারত।

নয়াদিল্লি: আফগানিস্তানকে (Afganistan Football Team) হারাতে না পেরে হতাশ ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। শুক্রবার আফগানদের ঘরের মাঠ সৌদি আরবের আভায় বিশ্বকাপ এশীয় বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোলশূন্য ড্র করে ভারত। একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ভারতীয় ফুটবলাররা। ক্রোয়েশীয় কোচ স্টিমাচের ধারণা, ম্যাচটা তাদের জেতা উচিত ছিল।

ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, ''ম্যাচটা আকর্ষণীয় হয়েছে ঠিকই। কিন্তু ম্যাচের ফলে আমি হতাশ। তিন-চারটে ভাল ভাল সুযোগ তৈরি করেছিলাম আমরা। কিন্তু সেগুলো থেকে গোল করতে পারলাম না। এটাই আমাদের সমস্যা, যা নিয়ে গত কয়েক বছর ধরে ভুগছি আমরা।''

ফিফা ক্রমতালিকায় ১১৭ নম্বরে থাকা ভারত বিশ্বের ১৫৭ নম্বরের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের শেষ দিকে কয়েকটি ভাল সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করে ভারত। কর্নার থেকে হেড করে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করেন ভারতীয় দলের একমাত্র বঙ্গতারকা শুভাশিস বোস।

নাওরেম মহেশ সিংও প্রতিপক্ষের বক্সে গোলে শট নেওয়ার সুযোগ পান। কিন্তু এত বেশি সময় নিয়ে ফেলেন তিনি যে, ডিফেন্ডাররা তাঁকে ঘিরে ধরে। আকাশ মিশ্রর নিখুঁত ক্রসে গোলের সামনে বলে পা লাগাতে পারলে হয়তো গোল পেতেন বিক্রম প্রতাপ সিং। কিন্তু তিনি বলে পৌঁছতেই পারেননি।

এই ড্রয়ের ফলে এশীয় বাছাই পর্বের ‘এ’ গ্রুপে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দু’নম্বরে উঠে এল ভারত। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার। এ দিন অন্য ম্যাচে কাতার ৩-০-য় হারায় কুয়েতকে। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে এই আফগানিস্তানের বিরুদ্ধেই হোম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে টিকে থাকাটাই ইগর স্টিমাচের দলের পক্ষে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। 

স্টিমাচ বলেন, “যে সুযোগগুলো আমরা পেয়েছিলাম, তাতে জয়ের একেবারে কাছাকাছি ছিলাম। আক্রমণে আমাদের যত খেলোয়াড় রয়েছে, তাদের সবাইকেই খেলিয়েছি। কিন্তু কেউই কার্যকরী হয়ে উঠতে পারেনি। কয়েকটা বিষয়ে এখনও আমাদের উন্নতি করতে হবে। আক্রমণে কতগুলো সহজ জিনিসকে কঠিন করে তুললাম আমরা। সে জন্য আমি খুশি নই”।

তবে দলের ডিফেন্ডারদের পারফরম্যান্সে খুশি ভারতীয় কোচ। বলেন, “আমাদের ডিফেন্ডাররা খুবই ভাল খেলেছে। ওরা প্রতিপক্ষকে একটুও জমি ছাড়েনি। কিন্তু পাসিংয়ে, সুযোগ তৈরিতে ও দুই প্রান্ত থেকে আসা ক্রসে আক্রমণে আমাদের আরও উন্নতি করতে হবে”।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
FIFA World Cup: বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?
বিতর্কে তোলপাড় হওয়ার পরই বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ফিফা, বিবৃতি দিয়ে কী ঘোষণা করল?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget