এক্সপ্লোর

T20 World Cup: কাল ফেভারিট রোহিতরা? কী বলছেন প্রাক্তন অজি ক্রিকেটার?

T20 World Cup 2022: ভারতীয় ক্রিকেট দল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে।

পারথ: আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। পরপর ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে পাকিস্তান ও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে টিম রোহিতরা। কাল জিতলেই সেমির টিকিট প্রায় পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। তবে প্রাক্তন অজি ক্রিকেটার টম মুডি মনে করেন দক্ষিণ আফ্রিকা বেগ দিতে পারে ভারতীয় দলকে। তবে তার জন্য তাঁদের স্ট্র্যাটেজিতে কিছু বদল আনতে হবে।

কী বলছেন টম মুডি?

এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকাও ২ ম্যাচ খেলেছে। তারা একটি ম্যাচ জিতেছে ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে পারথে আগামীকাল শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে তেম্বা বাভুমার দল। এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি তারকা টম মুডি বলেন, ''পারথের উইকেট ভীষণ পেস সহায়ক। গতি সম্পন্ন উইকেট। আমার মনে হয় একজন অতিরিক্ত পেসার নিয়ে একাদশ সাজাতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভারতের সঙ্গে লড়াই দিতে পারবে তারা। তাবরেজ সামসির জায়গায় এক পেসারকে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। সামসি দারুণ বোলার। কিন্তু দলের ভারসাম্য বজায় রাখার জন্য এটা দরকার।''

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে। তবে টিম ইন্ডিয়ার জয়েও বড় চিন্তার কারণ দলের তারকা ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে যথাক্রমে ৪ ও ৯ রান করেন রাহুল। রাহুলের খারাপ ফর্মের ফলে অনেকেই দাবি করছেন তাঁকে দল থেকে বাদ দিয়ে বরং ঋষভ পন্থকে (Rishabh Pant) প্রথম একাদশে সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)।

রাহুলে আস্থা

কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগেরদিন আজ সাংবাদিক সম্মেলনে বিক্রম বলেন, 'আমরা এই বিষয়ে (রাহুলের পরিবর্তে পন্থকে দিয়ে ওপেন করানো) কিছুই ভাবছি না। আমার মনে হয় না (রাহুলকে বাদ দেওয়ার জন্য) এটুকু যথেষ্ট। ও যথেষ্ট ভাল ব্যাটিং করছে এবং অনুশীলন ম্যাটগুলিতেও রান পেয়েছে। সুতরাং, এখনই আমরা কিছুই বদল করছি না।'

পাওয়ার প্লেতে রাহুলের মন্থর ব্যাটিং নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে রাহুলের মন্থর ব্যাটিং রোহিতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছ। কিন্তু এই বিষয়েও বেশি চিন্তাভাবনা করতে নারাজ রাঠৌর। তাঁর দাবি, 'প্রত্যেক খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ইনিংস গড়েন এবং প্রত্যেকের খেলার ধরনও ভিন্ন। একটা ভাল পার্টনারশিপে তো দুই ক্রিকেটার একে অপরের পরিপূরক হন। যদি রাহুল ফর্মে ফিরে আসেন, তাহেল ও কিন্তু শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে পারে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget