এক্সপ্লোর

টস জিতলে ব্যাটিং নাও, ফাইনাল ভেবে খেলো না, টপ অর্ডারকে রান করতে হবে এবার, বাংলা দলকে পরামর্শ সম্বরণ-সাবা-মলহোত্র-দীপের

সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মলহোত্র, সাবা করিম, দীপ দাশগুপ্তরা জানিয়ে দিচ্ছেন, চাপমুক্ত হয়ে ম্যাচটা উপভোগ করতে পারলেই ৩০ বছরের প্রতীক্ষার অবসান হবে। ট্রফি ঢুকবে বাংলা শিবিরে।

কলকাতা: দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। শেষবার ট্রফি জয়? সেও ৩০ বছর আগে। ১৯৮৯-৯০ মরসুমে। ইডেনে ফাইনালে কোশেন্টের বিচারে দিল্লিকে হারিয়ে। সোমবার থেকে রাজকোটে সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে অবশ্য বাংলাকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বেছে নিচ্ছেন প্রাক্তন অধিনায়কেরা। সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মলহোত্র, সাবা করিমরা জানিয়ে দিচ্ছেন, চাপমুক্ত হয়ে ম্যাচটা উপভোগ করতে পারলেই ৩০ বছরের প্রতীক্ষার অবসান হবে। ট্রফি ঢুকবে বাংলা শিবিরে। বাংলা শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সম্বরণের নেতৃত্বে। বাংলা-সৌরাষ্ট্র ম্যাচের আগের দিন সম্বরণ বলছেন, ‘ছেলেরা এই মরসুমে ভয়ডরহীন ক্রিকেট খেলছে। হারা ম্যাচ জিতেছে। বাংলাই এগিয়ে রয়েছে ফাইনালে।’ ছেলেদের কী পরামর্শ দেবেন? সম্বরণ বলছেন, ‘মাঠে নেমে করে দেখাও। অনেকদিন হয়ে গেল ট্রফিটা অধরা। ভাল ক্রিকেট খেলো। ম্যাচটা উপভোগ করো।’ যোগ করছেন, ‘ব্য়াটিংয়ে টপ অর্ডার ধারাবাহিকতা দেখাতে পারছে না। অনুষ্টুপ মজুমদারের অসাধারণ ব্যাটিং আর লোয়ার মিডল অর্ডারে শাহবাজ আমেদের লড়াইয়ে এতদিন উতরে যাওয়া গিয়েছে। তবে এবার উপরের দিকের ব্যাটসম্যানদের রান করতেই হবে।’ সৌরাষ্ট্রের কোচ কারসন ঘাউড়ির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সম্বরণের। ফাইনালের আগে ফোনে কথা হয়েছে। সম্বরণ বলছিলেন, ‘কারসন বলছিল রাজকোটে ব্যাটিং সহায়ক উইকেট হয়েছে। দুদলের ব্যাটসম্যানরাই সুবিধা পাবে। তবে বোলিংয়ের জন্যই ফেভারিট বাংলা।’ বাংলার আর এক প্রাক্তন অধিনায়ক অশোক মলহোত্রও এগিয়ে রাখছেন অভিমন্যু ঈশ্বরণদের। বলছেন, ‘সৌরাষ্ট্রের ঘরের মাঠে খেলা। তবু বাংলাই জিতবে। কঠিন পরিস্থিতিতে দল দারুণ খেলেছে। অন্তত দুটো ম্যাচ প্রায় খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছে। দল আত্মবিশ্বাসে ফুটছে।’ তিনি কোচ থাকাকালীন বাংলা রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছিল। মলহোত্র বলছেন, ‘সেবারের সঙ্গে এখনকার দলের অনেক তফাত। এবার ড্রেসিংরুম অনেক বেশি সংঘবদ্ধ।’ দলের পাল্টে যাওয়া আবহের নেপথ্যে কোচ অরুণ লালকে কৃতিত্ব দিচ্ছেন মলহোত্র। বলছেন, ‘পিগি (অরুণের ডাকনাম) দারুণ কাজ করছে। পরিশ্রমী। ওর প্রশিক্ষণে ছেলেরা খুব খেটেছে।’ একসঙ্গে খেলার সময় তাঁর সঙ্গে অরুণের সম্পর্ক খুব একটা ভাল ছিল বলে শোনা যায় না। বরং ময়দানের আনাচকানাচে এখনও দুজনের সম্পর্কের শীতলতা নিয়ে নানা কাহিনি শোনা যায়। যদিও মলহোত্র বাংলার কোচ থাকাকালীন অরুণকে ডেকেছিলেন ছেলেদের উৎসাহ দিতে। এবার কি আপনার সঙ্গে অরুণের কথা হয়েছে? মলহোত্র বলছেন, ‘এর মধ্যে কথা হয়নি। তবে পিগি মানসিকভাবে ভীষণ কঠিন। ও থাকা মানে গোটা শিবির টগবগ করবে। ভীষণ ইতিবাচক, লড়াকু চরিত্র। বাংলাও ওর আদর্শ মেনেই খেলছে।’ ফাইনালের আগে ছেলেদের কী পরামর্শ দেবেন? বাংলার শেষ রঞ্জি জয়ী দলের অন্যতম সদস্য মলহোত্র বলছেন, ‘টস জিতলে আগে ব্যাটিং করে নাও। ফাইনালের মতো বড় ম্যাচে শুরুতে ব্যাট করে বড় রান চাপিয়ে দিতে পারলে প্রতিপক্ষ কেঁপে যায়। আর চেতেশ্বর পূজারাকে নিয়ে ভেবো না। আমরাও তো ঋদ্ধিমান সাহাকে পাচ্ছি। কর্নাটকের হয়ে কে এল রাহুল-মণীশ পাণ্ডে-করুন নায়ার খেলেছিল। ওদের তো একপেশেভাবে হারিয়েছি।’ মলহোত্র যোগ করছেন, ‘বরং নিজেদের টপ অর্ডার ব্যাটিং নিয়ে ভাবুক। অভিমন্যু, অভিষেক রামনরা রান পাচ্ছে না। মনোজ তিওয়ারি ধারাবাহিক নয়। ফাইনালে ওদের রান করার পালা।’ বাংলার প্রাক্তন অধিনায়ক সাবা করিমও ফেভারিট বেছে নিচ্ছেন অভিমন্যুদেরই। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার মুম্বই থেকে ফোনে বললেন, ‘ছেলেরা দারুণ খেলছে। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। এটাকে ফাইনাল হিসাবে দেখো না। আর পাঁচটা ম্যাচের মতো ভেবে মাঠে নামো। তাতে বাড়তি চাপ পড়বে না। দলে অনেক অভিজ্ঞতা রয়েছে। সাপোর্ট স্টাফেরাও ভীষণ অভিজ্ঞ। বাংলাই ফেভারিট। অনেক কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে। সেমিফাইনালটাই যার সবচেয়ে বড় উদাহরণ।‘ চেতেশ্বর পূজারার অন্তর্ভুক্তি সৌরাষ্ট্রের ব্যাটিংকে শক্তিশালী করবে মেনে নিয়েও সাবা কর্নাটক ম্যাচের দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন, ‘কর্নাটকের ব্যাটিংটা ভাবুন। কে এল রাহুল-সহ কত বড় বড় নাম ছিল। তাদেরও হারিয়েছে বাংলা। আমাদের বোলাররা দুরন্ত ফর্মে। কে খেলল আর কে খেলল না, সেসব ভাবার দরকারই নেই। ‘ দলের কোন ব্যাপারটা সবচেয়ে বেশি নজর কাড়ছে? প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা বলছেন, ‘দলগত সংহতি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচ জিতেছে। যার থেকে বোঝা যায় ছেলেরা কতটা দৃঢ়প্রতিজ্ঞ। ব্যাটিং টপ অর্ডার মাঝে মধ্যে ব্যর্থ হলেও মিডল ও লোয়ার মিডল অর্ডার পারফর্ম করেছে। বোলাররা ছন্দে। ফাইনালে ঠিক এভাবেই খেলে যেতে হবে।‘ সাবা কৃতিত্ব দিচ্ছেন অরুণ লালকেও। বলছেন, ‘পিগির ঝুলিতে অফুরন্ত অভিজ্ঞতা। সকলকে খুব অনুপ্রাণিত করতে পারে। গেম রিডিং দুরন্ত। ঘরোয়া ক্রিকেট সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে। দলের ফিটনেসের ছবিটাই পাল্টে দিয়েছে। পরিকল্পনা করে এগিয়েছে। ছেলেরা ওর তত্ত্বাবধানে পরিশ্রম করেছে। পুরো দল এখন অনেক ইতিবাচক। পিগি জানে ছেলেদের শক্তি আর দুর্বলতা। সেই অনুযায়ী পরিকল্পনা করেছে। দলটাকে এক সূত্রে গেঁথেছে। এই বাংলা এখন প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাচ্ছে।‘ দীপ দাশগুপ্ত অবশ্য সতর্ক করছেন বাংলা শিবিরকে। কারণ? ‘সৌরাষ্ট্র ঘরের মাঠে খেলবে। রাজকোটের উইকেট, পরিবেশ-পরিস্থিতি ওরা অনেক ভাল বোঝে। তাই ওদের সুবিধা হবে’, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচের ধারাভাষ্য দেওয়ার ফাঁকে মুম্বই থেকে ফোনে বলছিলেন দীপ। তাঁর নেতৃত্বেই ২০০৬-০৭ মরসুমে শেষবার রঞ্জি ফাইনালে খেলেছিল বাংলা। তবে সেই ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল। দীপ বলছেন, ‘বাংলার ক্রিকেটারদের বলব, ফাইনাল খেলতে নামছো এভাবে ভেবো না। আর পাঁচটা সাধারণ ম্যাচ ভেবেই নামো। জানি সেটা কঠিন। তবে চাপমুক্ত থাকা যাবে।’ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যোগ করলেন, ‘এই ম্যাচে আলাদা কিছু করার দরকার নেই। যেভাবে খেলছে, সেভাবেই এগোক। গোটা মরসুম ভাল ক্রিকেট খেলেছে ছেলেরা।‘ সৌরাষ্ট্রকে গুরুত্ব দিচ্ছেন দীপ। বলছেন, ‘ওরা শক্তিশালী দল। সবচেয়ে বড় কথা, ৫ বছরের মধ্যে ৩ বার ফাইনাল খেলছে। বড় ম্যাচের অভিজ্ঞতা রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে বাংলার এই দলের একমাত্র মনোজ ছাড়া আর কারও রঞ্জি ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। সৌরাষ্ট্রকে হারাতে হলে বাংলাকে ভাল খেলতে হবে।’

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget