এক্সপ্লোর

French Open 2022: নাদালের স্বপ্নপূরণ না রুডের অঘটন, আজ কখন, কোথায় দেখবেন ফরাসি ওপেন ফাইনাল?

French Open 2022 Final: ১৩ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালের সামনে সুবর্ণ সুযোগ লাল সুরকির কোর্টে ১৪ তম বার চ্যাম্পিয়ন হওয়ার। ক্যাসপার রুড জানিয়েছিলেন যে তাঁর আদর্শ নাদাল।

প্যারিস: ফরাসি ওপেনে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি রাফায়েল নাদাল ও ক্যাসপার রুড। গতকাল মহিলাদের ম্যাচে কোকো গফকে হারিয়ে খেতাব জিতেছেন ইগা সিয়নটেক। আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনাল। ১৩ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালের সামনে সুবর্ণ সুযোগ লাল সুরকির কোর্টে ১৪ তম বার চ্যাম্পিয়ন হওয়ার। অন্য়দিকে অঘটন ঘটানোর সুযোগ ক্যাসপার রুডের সামনে। 

আজ ফরাসি ওপেন ফাইনালে

রাফায়েল নাদাল বনাম ক্যাসপার রুড

কোথায় খেলা

রোল্যা গারোঁ, প্যারিস, ফ্রান্স

কখন শুরু

ভারতীয় সময় অনুসারে সন্ধে ৬.৩০ শুরু খেলা

কোথায় দেখা যাবে

টেনিসের এই সুপার মহারণ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সোনি লিভ অ্যাপেও দেখা যাবে এই খেলা।

ক্যাসপার রুড ৩-৬, ৬-৪, ৬-২ ও ৬-২ ব্যবধানে সিলিসকে হারান। জয়ের পর রুড বলেন, "এটা আমার কাছে একটা দারুণ ম্যাচ ছিল। আমার শুরুটা ভাল হয়নি। প্রথম সেটে ভাল খেলেছিল মারিন। "

এদিকে ফাইনালে তাঁর মুখোমুখি হচ্ছেন ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল। এপ্রসঙ্গে রুড বলেন, ''রাফার দিকে তাকিয়ে আছি। কোর্টে কীভাবে আচরণ করতে হয়, তার নিখুঁত উদাহরণ ও। কখনোই আশা ছাড়ে না এবং অভিযোগ জানায় না। আমার জীবনের আদর্শ নাদাল।''

ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছেছিলেন নাদাল

আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে ম্যাচে ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। সংশ্লিষ্ট ম্যাচে প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ জিতে নেন নাদাল। দ্বিতীয় সেট তখন ৬-৬ অবস্থায়। নাদালের একটি শট ফেরাতে গিয়ে সুরকির কোর্টে গোড়ালি মচকে বসেন জেরেভ। কোর্টেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই ফিজিও দৌড়ে আসেন। তাঁর শুশ্রূষা শুরু হয়। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠেও বসেন জেরেভ। পরে দাঁড়ালেও, পা ফেলতে পারেননি। তাঁর চোখমুখ যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল। শেষে ক্রাচ নিয়ে কোর্ট ছাড়েন জেরেভ। ওয়াকওভার পেয়ে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে যান নাদাল। ম্যাচের ফল তখন ছিল ৭-৬, ৬-৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget