এক্সপ্লোর

French Open 2023: ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে কেরিয়ারের তৃতীয় ফরাসি ওপেন জিতলেন ইগা সোয়াটেক

Iga Swiatek Champion: ২০২০ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন রোলঁ গ্যারোজ়ে। এরপর থেকে ২০২২ সালেও ফ্রেঞ্চ ওপেন ও ২০২২ সালের ইউএস ওপেন খেতাব জেতেন সোয়াটেক।

প্যারিস: এই নিয়ে তৃতীয়বার। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন ইগা সোয়াটেক (Iga Swiatek)। পোল্যান্ডের (Poland) এই টেনিস সুন্দরী ফাইনালের লড়াইয়ে হারিয়ে দিলেন ক্যারোলিনা মুচোভাকে (Carolina Muchova)। খেলার ফল সোয়াটেকের পক্ষে ৬-২, ৫-৭, ৬-৪। এই নিয়ে টানা দ্বিতীয় গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হলেন এই পোলিশ টেনিস সুন্দরী। ২০২০ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন রোলঁ গ্যারোজ়ে। এরপর থেকে ২০২২ সালেও ফ্রেঞ্চ ওপেন ও ২০২২ সালের ইউএস ওপেন খেতাব জেতেন সোয়াটেক। বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে কোনও সেট হারেননি। 

ওপেন টেনিসের যুগে নাওমি ওসাকা ও ইগা সোয়াটেকই একমাত্র টেনিস প্লেয়ার যাঁরা তাঁদের প্রথম চারটি গ্র্যান্ডস্লামের প্রত্যেকটিতেই জয়ী হয়েছেন। বেলজিয়ামের জাস্টিন হেনিন এর আগে ২০০৫, ২০০৬, ২০০৭ টানা তিনবার ফরাসি ওপেন জিতেছিলেন। এরপর সোয়াটেকই একমাত্র টেনিস সুন্দরী যিনি পরপর ২ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন। সেরেনা উইলিয়ামস এর আগে সবচেয়ে কমবয়সি টেনিস প্লেয়ার হিসেবে চারবার গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। ১৯৯৯ ইউ এস ওপেন, ২০০২ ফরাসি ওপেন, ২০০২ উইম্বলডন ও ২০০২ ইউ এস ওপেন জিতেছিলেন। সোয়াটেক ২০২০, ২০২২, ২০২৩ ফরাসি ওপেন জিতেছেন ও ২০২২ সালের ইউ এস ওপেন জিতেছেন।

সোয়াটেক তাঁর দক্ষতা ও ধারাবাহিকতা ধরে রেখেছিলেন ম্যাচের প্রথম থেকেই। প্রথম সেটেই দুর্দান্ত ভাবে ম্যাচ জিতে নেন সোয়াটেক। মুচোভা পাল্টা লড়াই করেছিলেন কিন্তু তাঁর গতি বজায় রাখতে পারেননি, যার ফলে সোয়াটেককে নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। দ্বিতীয় সেট জিতে নেন সোয়াটেক। এর আগে কোকো গফকে ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ইগা সোয়াটেক।

 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roland-Garros (@rolandgarros)

এদিকে, আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও ক্য়াসপার রুড। সেমিফাইনালে বিশ্বের ১ নম্বর কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেন নোভাক। অন্যদিকে আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ক্যাসপার রুড। কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ রয়েছেন জোকারের সামনে। আর তা হলেই পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়ে যাবেন তিনি।

 

সেরা শিরোনাম

Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget