এক্সপ্লোর

French Open 2025: পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেনে প্রথমবার মুকুট কোকো গফের

Coco Gauff: ফরাসি ওপেন পেল নতুন রানি । ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের খেতাব জিতে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ (Coco Gauff) ।

প্যারিস: ফরাসি ওপেন পেল নতুন রানি । ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের খেতাব জিতে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ (Coco Gauff) । শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কাকে ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৪ সেটে হারিয়ে প্রথমবার রোলঁ গ্যারোজের ক্লে কোর্টে বিজয়কেতন ওড়ালেন ২১ বছর বয়সী এই তারকা ।

এই জয় কোকো গফের কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব । ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন তিনি । কাকতালীয় হলেও সেই ফাইনালেও তাঁর প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কাই । শনিবারের এই জয়ের ফলে গফ সাবালেঙ্কার বিরুদ্ধে নিজের গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জয়ের ধারা বজায় রাখলেন ।

শনিবারের ফাইনাল ম্যাচটি ছিল রুদ্ধশ্বাস, উত্তেজনায় ভরপুর । প্রথম সেট টাইব্রেকারে হেরে পিছিয়ে পড়েছিলেন কোকো । কিন্তু দ্বিতীয় সেটেই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান তিনি । ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান । তৃতীয় সেটে তাঁর আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো । শেষ পর্যন্ত ৬-৪ গেমে সেট ও ম্যাচ জিতে মুকুট নিজের নামে করে নেন গফ । 

২০২৩ সালের যুক্তরাষ্ট্র ওপেনের রিপ্লে দেখা গেল যেন এবারের ফরাসি ওপেনে । সে বারও প্রথম সেট হেরে পরের দুটো সেট জিতেছিলেন গফ । সেটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় ছিল । নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামও তিনি জিতলেন সেই সাবালেঙ্কাকে হারিয়েই । বিশ্বের দু’নম্বরের কাছে হারতে হল এক নম্বর তারকাকে ।

বৃহস্পতিবার এই কোর্টেই চারবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়নটেকের বিরুদ্ধে যেভাবে সাবালেঙ্কা শুরু করেছিলেন সেই এক ছবি দেখা গেল এই ম্যাচেও । শুরুতেই কোকো গফের সার্ভিস দু’বার ভেঙে দেল সাবালেঙ্কা । প্রথম সেটে মাত্র ১৫ মিনিটের ভেতর এগিয়ে যান ৪-১ গেমে । যা দেখে মনে হচ্ছিল, ফাইনালে গফকে হয়তো দাঁড়াতেই দেবেন না সাবালেঙ্কা । স্ট্রেট সেটে জিতবেন ম্যাচ ।

কিন্তু এরপরই গফের প্রত্যাবর্তন । সাবালেঙ্কা কোর্টেই বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন । গফ ছিলেন শান্ত, সংযত । সাবালেঙ্কার ভুলের জন্য অপেক্ষা করলেন । তারপর সাবালেঙ্কার ভুল কাজে লাগিয়ে ম্যাচেরক রাশ নিজের হাতে তুলে নিলেন ।                           

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget